একটি রাসায়নিক প্রেম পত্র
Tanya Gray
প্রিয় A / Z ,
সেই যে গত সপ্তাহে তাপোৎপাদী হয়ে চলে গেল তারপর আর কোন খবর নাই । তোমার আমার ভালবাসা আয়নিক বন্ধনের এর মত শক্তিশালী জানতাম। কিন্তু এত সহজেই তুমি তা ভ্যান্ডার ওয়ালস্ এর দুর্বল বল ধারা ভেঙ্গে দিলে , তোমাকে না পেয়ে আমার মন কেবলই গ্যাসীয় অনুর মত কক্ষে ছোটা ছুটি করিতেছে অতঃপর তোমাকে না পেয়ে সমবেগে ফিরে আসিতেছে । তোমাকে ছাড়া আমার ভালবাসার অর্বিটাল রূপ ফাকা ঘর পূর্ণ এমন কি অধঃপূর্ণ হবার নয়।
সুতরাং তুমি অতি সত্ত্বর সরল রৈখিক ভাবে আমার নিকট গমন করো।কথা দিলাম তোমার মেজাজ সর্বদা সাম্যবস্থায় থাকিবে আমি কোন নিয়ামকের পরিবর্তন ঘটাইয়া তোমাকে উত্তেজিত করিব না।পুনশ্চঃ তুমি আর আমি মুক্তজোড়া ইলেকট্রনের মত সারাজীবন একসাথে থাকবো।
ইতি
তোমার প্রিয় মানুষ
Tanya Gray
source
If You like my 'A chemical love letter' please let me
know on comment box . Thank You.
Would you like to some points ?
Then comment and also Follow Me .