"গোধূলী মেয়ে "

tanyagray(39)
Published in
#poem
Words
88
Reading
1 min
Listen
Play
8y

কোন এক গোধূলির সময় তোমার সঙ্গে প্রথম দেখা।
এলোমেলো চুল বাতাসের সাথে খেলায় মেতেছিল।
তোমার ঔ ঠোঁটের ব্যালকুনীতে ছিল অনবদ্য এক হাসি।
চোখ জোড়া ছিল ঠিক অপ্সরীর মত।
আকাশের গভীরতার মত ছিল তোমার দৃষ্টি।
তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম স্বয়ং নিজেই।
হার মেনেছিল গোধূলি রঙের আকাঁ ক্যানভাস।
কবিতার উপমায় হয়তো তোমার বৈচিত্র্য লিখে শেষ করা যাবে না।
কোন কবিই ব্যাখ্যা দিতে পারবে না।
তোমার সৌন্দর্য্য লিওনার্দো কিংবা জয়নুল আবেদীন এর মত কেউ রংতুলিতে সীমাবদ্ধ করতে পারবে না।
তোমার তুলনা তুমি নিজেই।
তুমি আমার দেখা এক ডুবন্ত গোধূলির মেয়ে।
beautiful-1274361_960_720.jpg
Source

"গোধূলী মেয়ে " | Ecency