গরিবের সন্তান

Words
144
Reading
1 min
Listen
Play
8y

এই যে অমুকের বাপ হত্যা,তমুকের ভাই হত্যা,জামাই হত্যা,এগুলো নিয়ে আমার আপনার যত আবেগ,তাদের নিজেদের তার ছিটাফোটাও নাই,এই ব্যাপারে আপনি শিওর থাকতে পারেন।তারা স্রেফ আমার আপনার আবেগ,সহমর্মিতা,
এগুলোকে টুল হিসেবে ব্যবহার করে।
একাত্তর,পচাত্তর,সাতাত্তর,একাশি বা নব্বই নিয়ে যা হয় সব মায়াকান্না।
যারা এই কান্না কাদে,তাদের প্রত্যেকে যখনই দরকার পড়েছে তখনই যথাক্রমে একাত্তর,পচাত্তর
,সাতাত্তর,একাশি ও নব্বইয়ে নিজেদের শত্রুর সাথে আতাত করেছে,অতীতের তিক্ততা তাদের বর্তমানের প্রয়োজনকে দাবিয়ে রাখতে পারে নাই।
অতএব,নুর হোসেনকে নিয়ে বা ডা. মিলনকে নিয়ে যারা মায়াকান্না করে আবার এরশাদের সাথে আতাত করে,তাদের এই কুমিরের কান্না দেখে আপ্লুত হওয়ার কিছু নাই।
গরীবের সন্তান রাস্তায় নেমে রক্ত দেয়,সেই রক্তের ভিতের ওপর ধনীর সন্তান ক্ষমতার প্রাসাদ গড়ে,এন্ড অফ দ্যা ডে এটাই সমস্ত পুজিবাদী গণতন্ত্রের ক্ষমতার রাজনীতি।
এরশাদের সাথে,জামায়াতের সাথে,ইনুর সাথে ক্ষমতা নিয়ে ভাগাভাগিতে বসতে যদি কোন নেত্রীরই অসুবিধা না থাকে,তাহলে আপনার আমার বোঝা উচিত,অতীত নিয়ে আনন্দ বেদনা অনুভবের চাইতে বর্তমান ও ভবিষ্যত প্রয়োজনকে বোঝাই আমাদের জন্য পলিটিক্যাল কারেক্টনেস।

গরিবের সন্তান | Ecency