:::::::::::::::::৭১ অন্তরে রাখবে:::::::::::::::::::
যে কার্য করিবার মনে লও আশ।
কভুও তা কারো কাছে না করো প্রকাশ।।
অপরে জানিলে তাহা সিদ্ধ নাহি হবে।
পরে লোকে তোমারেই উপহাস করিবে।।
বঙ্গানুবাদ: যে কাজ করা হবে বলে মনে মনে সিদ্ধান্ত করা হয়েছে, সে কথা মুখে কারো কাছে প্রকাশ করা উচিৎ নয়। কারণ শত্রুরা আগে থেকে সে কথা জেনে ফেললে সর্বনাশ ঘটতে পারে। কিংবা মনের কথা বড়াই করে প্রকাশ করার পর যদি সেই কাজ সফল না হয়, তবে লোকের কাছে উপহাস্য হতে পারে।
:::::::::::::::::::৭২ অতি সর্বদা গর্হিত:::::::::::::::::::::
লঙ্কা যেমন ধংস হল অতি অহঙ্কারে।
তেমনি কুরু বংশ নাশ অতি মান তরে।।
পাতালেতে বদ্ধ বলি অতি দান ফলে।
অতি কিছু ভালো নহে জনহ সকলে।।
বঙ্গানুবাদ: অতি অহঙ্কারের ফলে লঙ্কা ধংস হয়ে গেছে, অতিরিক্ত মনের ফলে কৌর বংশ ধংস হোয়েছে এবং অত্যন্ত দানের জন্য রাজা বলি পাতালে বদ্ধ হোয়ে পড়েছে। সুতরাং সবকিছু অতিরিক্ত ভালো নয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী