চাণক্য শ্লোক বাংলা: ৫৩ ও ৫৪

sunit(61)
Published in
#palnet
Words
113
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৫৩ নেত্রহীন:::::::::::::::::::

জ্ঞানহীনের কিবা হয় শাস্ত্র বচনে।
নাহি থাকে চক্ষু যদি কি কাজ দর্পণে।।
কেহ যদি রি সদা চক্ষুবিহীন।
দর্পণে উপকার নাহি কোনোদিন।।

বঙ্গানুবাদ: যার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নেই, শাস্ত্র কিভাবে তার কোনো উপকার আসবে! অন্ধজনের মুখের সামনে আয়না থাকলে সে যেমন কিছুই দেখতে পায়না, ঠিক তেমনি।


blindfolded-1732522_640.jpg

:::::::::::::::::::৫৪ অকারণ:::::::::::::::::::::

বক্তা কি করে আর যেথা নাই শ্রোতা।
বৃথাই হয় তার দেওয়া বক্তৃতা।।
যে দেশে থাকেন শুধু নগ্ন সন্ন্যাসী।
রজকের কি কর্ম তবে সেই দেশে আসি।।

বঙ্গানুবাদ: শ্রোতা যদি উপস্থিত না থাকে, বক্তার বক্তৃতা করে সেখানে কোনো লাভ হয় না। তেমনি যে দেশে নগ্ন সাধুদের বাস, সেখানে রজকের থেকে লাভ কি?


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg