:::::::::::::::::৬৭ নিন্দনীয়:::::::::::::::::::
পরণিন্দা পরদ্রব্য সহ পরনারী।
চলিবে সদাই সবে পরিত্যাগ করি।।
গুরুজন সম্মুখে কভু চাপল্য পরিহাস।
যে জন তা করে তারে করো উপহাস।।
বঙ্গানুবাদ: পর দ্রব্য ও পর স্ত্রী তে কখনো লালসা প্রকাশ করা উচিৎ নয়। পরচর্চা বা নিন্দা থেকে সর্বদা দূরে থাকা উচিৎ। গুরুজনের সামনে চপলতা এবং পরিহাস করা অনুচিৎ, কারণ তা নিন্দনীয়।
:::::::::::::::::::৬৮ অস্তিত্ব রক্ষা:::::::::::::::::::::
বিষ হীন সাপ নিজে রক্ষার তরে।
ফণা যদি নাহি তোলে কেহ নাহি ডরে।।
সবল দেখাও যদি হও অক্ষম।
নিজেরে রক্ষিতে তবে হবে সক্ষম।।
বঙ্গানুবাদ: সাপ বিষ হীন হলেও নিজের অস্তিত্ব রক্ষার জন্য ফণা তোলা উচিৎ। তা যদি না করে, তবে তাকে কেউই ভয় পাবে না। ক্ষমতা যদি নাও থাকে, তবু দুর্বল মানুষ ও কখনো কখনো নিজের সবলতা প্রকাশ করে নানা প্রকার উপদ্রব থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী