চাণক্য শ্লোক বাংলা: ৬৩ ও ৬৪

sunit(61)
Published in
#palnet
Words
126
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৬৩ নিস্ফল:::::::::::::::::::

উপদেশ লাভ নাই ভিতরে নাই যার।
সৎসঙ্গেও কিবা লাভ শূন্য অন্তঃসার।।
চন্দনের বৃক্ষ ভরা পর্বত মলয়।
তবু তাহা চন্দনের গন্ধ যুক্ত নয়।।

বঙ্গানুবাদ: নিজের বুদ্ধি না থাকলে উপদেশ দিয়ে লাভ নাই। অন্তঃসার শূন্য ব্যক্তির সৎসঙ্গ লভেও কোনো ফল হয়না। যেমন মলয় পর্বতে বহু চন্দন বৃক্ষ আছে, কিন্তু মলয় পর্বত চন্দনের গন্ধ যুক্ত নয়।


books-1149959_640.jpg

:::::::::::::::::::৬৪ আশোদ্ধ ঋণ:::::::::::::::::::::

যদি একবর্ন শিক্ষা গুরু দেন কোনোদিন।
কখনো হবেনা শোধ গুরু সে ঋণ।।
কোনো দ্রব্য বস্তু নাই এই পৃথিবীতে।
যা দিয়ে গুরুর ঋণ পারিবে শুধিতে।।

বঙ্গানুবাদ: যদি কখনো কোনোদিন একটিমাত্র বর্ণও গুরু শিক্ষা দিয়ে থাকেন, তবে সেই ঋণ কখনো শোধ হবার নয়। পৃথিবীতে এমন কোনো বস্তু বা দ্রব্য নাই, যা দিয়ে গুরুর ঋণ শোধ করা যাবে।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ৬৩ ও ৬৪ | Ecency