::::::::::::::::::::::১৯ অরণ্য তুল্য:::::::::::::::::::::::
যাহার ঘরেতে নাই স্নেহময়ী মাতা।
স্ত্রীর মুখে ছুটে শুধু কটু কথা।।
উচিত হইবে তার অরণ্যে গমন।
দুটিই সমান তার গৃহ আর বন।।
বঙ্গানুবাদ: স্নেহময়ী মা যার ঘরে নাই, স্ত্রী যার অপ্রীয় বাক্য বলে, তার বনে গমন করাই শ্রেয়। কারণ গৃহ আর বন, তার কাছে দুটোই সমান।
:::::::::::::::::::২০ বর্জনীয়:::::::::::::::::::::::::
কুবৃত্তি গ্রহণ আর কু দেশেতে বাস।
কু ভার্যা গমন আর কু খাদ্যে আশ।।
কু নদীতে স্নান আর কু দ্রব্য গ্রহণ।
এসব বর্জন করেন সুবিচক্ষণ।।
বঙ্গানুবাদ: খারাপ জায়গায় বাসস্থান, খারাপ কাজ করা, কু নারীতে গমন, এবং কু খাদ্য ভক্ষণ - বিচক্ষণ ব্যক্তিগণ এসব সর্বদা বর্জন করেন।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী