:::::::::::::::::৩৩ মর্যাদা:::::::::::::::::::
সুগন্ধি পুষ্পবৃক্ষে ফুল যদি হয়।
সৌরভ ছড়ায় তার সারা বনময়।।
তেমনি বংশের এক সু সন্তান হতে।
সুনাম বংশের হয় বিশ্বজগতে।।
বঙ্গানুবাদ: একটি সুগন্ধিযুক্ত ফুলগাছের ফুল যেমন তার সৌরভে সারা বণময় ভরিয়ে তোলে, তেমনি একটিমাত্র সু সন্তান ই পারে সমস্ত বংশের মুখ উজ্জ্বল করতে।
:::::::::::::::::::৩৪ কলঙ্ক:::::::::::::::::::::
একটি শুধু কু বৃক্ষের কোটর অগ্নি তে।
সারা বন পারে পুড়িয়ে ছাই করে দিতে।।
তেমনি একটি মাত্র কু পুত্র জন্মিলে।
বংশ হয় কলঙ্কিত প্রতি পলে পলে।।
বঙ্গানুবাদ: একটি মাত্র কু বৃক্ষের কটরোস্থ আগুনে যেমন সমগ্র জঙ্গল টাই পারে পুড়িয়ে ছাই করে দিতে, তেমনি একটি মাত্র কু সন্তানের দ্বারাই সারা বংশ টা কলঙ্কিত হতে পারে।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী