:::::::::::::::::৮৯ যথার্থ পণ্ডিত:::::::::::::::::::
যে দেখে পরের নারী মায়ের মতো।
লোষ্ট্রবত দেখে যেবা পরোদ্রব্য যত।।
আপনার মত করি ভাবে সর্বজীবে।
সেই তো প্রকৃত পণ্ডিত হয় এই ভবে।।
বঙ্গানুবাদ: পরস্ত্রী কে যে জন মায়ের মতো জ্ঞান করে এবং পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো জ্ঞান করে, এছাড়া সকল প্রাণীকে যে নিজের মতো করে দেখে থাকে, সেই ব্যক্তিই যথার্থ পণ্ডিত।
:::::::::::::::::::৯০ বিনা অগ্নিতে দাহ:::::::::::::::::::::
পত্নীর বিয়োগ স্বজন হতে অপমান।
অসতের সভায় যে বা করে যোগদান।
অভাবী ঋণী কর্মী দুষ্ট নৃপতির।
আগুন ছাড়াই জ্বলে তাহার শরীর।।
বঙ্গানুবাদ: পত্নী বিয়োগ, আপনজন হতে অপমান, দারিদ্রতা, ঋণ, অসৎ লোকের সভায় যোগদান এবং অসৎ প্রকৃতিগত রাজার কাজে লিপ্ত হলে আগুন ছাড়াই শরীর জ্বলতে থাকে।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী