আমাদের গ্রামের প্রসিদ্ধ শাহী পান মশলার বিশেষত্ব।

Words
378
Reading
2 min
6y

হ্যালো আমার অনুসারী বন্ধুরা!
সবাই কেমন আছেন?নতুন বছরে সবার দিনগুলো ভালো কাটুক এই কামনাই করি।প্রত্যেক মানুষই জীবনটা যেকোনো ভাবে উপভোগ করে থাকেন। কেউ জীবন আনন্দে, হৈ উল্লাসে উপভোগ করেন। আবার কেউবা তিক্ত জীবন উপভোগ করেন। সুখ-দুঃখ বিবেচনাই হলে জীবন। তবে জীবনটা সঠিক ভাবে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। আর এই জীবনটা পরিপূর্ণভাবে আমরা উপভোগ করি বিভিন্ন খাবার খাওয়ার মাধ্যমে। জীবনে আমরা বিভিন্নভাবে খাবার খাওয়ার সুযোগ পাই বা সুযোগটা করে নিই। আর এর কারন হল আমরা জীবনটা ভালো ভাবে উপভোগ করতে চাই। আর আমরা বিভিন্ন খাবার খাওয়ার মাধ্যমে তৃপ্তি খুজে পাই। আজ আমি তেমনই একটি তৃপ্তিময় খাবার খেয়েছি।
এটি হচ্ছে শাহী পান।
IMG_20210106_131003.jpg
আজ আমি আপনাদের মাঝে জানাবো আমাদের গ্রামের প্রসিদ্ধ শাহী পান সম্পর্কে। শাহী মানেই রাজকীয় কিছু। আর আমাদের গ্রামের এই শাহী পান মানেই রাজকীয় পদ্ধতিতে সংযুক্ত বিভিন্ন মশলায় সমন্বিত। অর্থাৎ মশলাদারী পান।এই শাহী পান আমাদের গ্রামের সবচেয়ে প্রসিদ্ধ পান।এই পানের বিশেষত্ব হলো এতে 120 প্রকারের মিষ্টি মসলা ব্যবহার করা হয়। 120 প্রকারের মিষ্টি মসলার সমন্বয়ে এই পানের স্বাদ দ্বিগুন হারে বেড়ে যায়।
IMG_20210106_131217.jpg

IMG_20210106_131029.jpg
সংখ্যায় অনেক বেশি মসলা দেওয়া হয় জন্য এতে বড় আকারের পান ব্যবহার করা হয়। আর এই বড় আকারের পানের নাম হল রাম পান। 120 প্রকার মসলার ভিতর আলাদা করে এতে চেরি ফল, বাদাম, তিল, কালোজিরে, কিসমিস ইত্যাদি উপকরণ গুলোও ব্যবহার করা হয় তাই এই পানকে শাহী বলে আখ্যায়িত করা হয়।
IMG_20210106_131204.jpg
এই শাহী পানের অনেক কদর রয়েছে আমাদের গ্রামে। প্রত্যেকটি পান মাত্র 20 টাকায় বিক্রি হয় এবং রাজকীয় স্বাদের জন্য দূর-দূরান্ত থেকে অনেক মানুষ প্রতিনিয়ত এই স্বাদ গ্রহণের জন্য আমাদের গ্রামের এই পানের দোকানে প্রচুর ভিড় করে। মানুষ যেন এই স্বাদের পানকে নেশা হিসেবে গ্রহণ করেন। অনেক বিয়ে বাড়িতে এবং বিশেষ কোনো কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য এই পানকে খাবারের আলাদা অংশ হিসেবে বিবেচনা করেন। তাই এই পানের কদর আমাদের গ্রামে আরো একধাপ এগিয়ে রয়েছে।
IMG_20210106_130926.jpg

IMG_20210106_131121.jpg
অসাধারণ পানকে আমিও নেশা হিসেবে নিয়েছি। আমি আজকে আমার পান খাওয়ার দুর্দান্ত মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করছি। এটি আসলেই অত্যন্ত স্বাদের একটি পান যা না খেলে বোঝার উপায় নেই।যারা এই জাতীয় পান খেয়েছেন তারা এর স্বাদ কেমন তা বুঝতে পারেন। এছাড়াও পান বিক্রেতা কিভাবে বানাচ্ছেন এবং কি কি ধরনের মশলা ব্যবহার করছেন তাও আমি দেখানোর চেষ্টা করেছি। আমি আজকে এই পান বানানোর পদ্ধতি এবং আমাদের গ্রামের এই পানের বিশেষত্বটি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে নির্দ্বিধায় আপনার মতামত নিম্নে মন্তব্যের মাধ্যমে জানাবেন।

IMG_20210106_131107.jpg

IMG_20210106_131137.jpg
Thanks everybody for visiting my blog.

আমাদের গ্রামের প্রসিদ্ধ শাহী পান মশলার বিশেষত্ব। | Ecency