This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

ঢাকায় বসবাসরত আপনার আশে পাশের কোন অসহায় মহিলা রোগী থাকলে পাঠিয়ে দিতে পারেন নিমোক্ত ঠিকানায় ।

sufian143(5)
Published in
#life
Words
332
Reading
2 min
Listen
Play
8y

38744581_2367649313253209_5436713377307033600_n.jpg

পারি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ আগষ্ট ২০১৮ রোজ শনিবার বিকাল ৪ টায় ঢাকাস্থ উত্তরায় কার্ডিও কেয়ার জেনারেল হসপিটালে “জরায়ুমুখ ও স্তন ক্যান্সার” বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। সেই সাথে অসহায় দরিদ্র গর্ভবতী মহিলাদের পারি’র “2 টাকায় চিকিৎসা” প্রোগ্রামের আওতায় ঔষধপত্রসহ চিকিৎসা প্রদান করা হবে।
38806684_2367571513260989_7485539251400998912_n.jpg

জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা এবং চিকিৎসা প্রদান করবেন এনাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের স্বনামধন্য সহযোগী অধ্যাপক ডা: সুমাইয়া বারী। উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত। আপনার বাসার গৃহকর্মিসহ আশ-পাশে অসহায় মহিলা দরিদ্র রোগী থাকলে পাঠিয়ে দিন আমাদের চিকিৎসা কেন্দ্রে। অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আপনাদের সবার সহযোগীতা কামনা করছি।

আপনারা জানেন প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে নতুনভাবে আক্রান্ত হয় ২৬,৭৯২ জন। এরমধ্যে ১১,৯৫৬ জন মহিলা জরায়ু-মুখ ক্যান্সারে এবং ১৪,৮৩৬ জন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় ১৪ হাজার। এদের মধ্যে ৬,৫৮২ জন মহিলা জরায়ুমুখ ক্যান্সারে এবং ৭,১৪২ জন মহিলা স্তন ক্যান্সারে মারা যায় (তথ্যসূত্র: BSMMU)। ভেজাল খাবার, শস্য উৎপাদনে কীটনাশকের ব্যবহার, পরিবেশ দূষণ, ধূমপানসহ নানা কারণে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। জরায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক মা-বোন মারা যান, তাঁরা জানেনই না যে তাঁদের জরায়ু বা স্তনে ক্যান্সার হয়েছে। এ জন্য এই প্রাণঘাতী রোগের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ প্রতিরোধের দিকে সবাইকে এগিয়ে আসতে হবে। জরায়ুমুখ ও স্তন ক্যান্সারসহ সকল ধরণের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্রসহ গণমাধ্যমকেও এগিয়ে আসার আহবান জানাচ্ছি। যে কোনো ধরণের ক্যান্সার আগেভাগে চিহ্নিত হলে তা নিরাময়, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা সম্ভব।

চিকিৎসার স্থান:
পারি ফাউন্ডেশন চিকিৎসা কেন্দ্র, কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতাল।
বাড়ি নং -৩৮, সেক্টর -১২ (খালপাড়), সোনারগাঁ জনপথ রোড, উত্তরা, ঢাকা।
রেজিষ্ট্রেশন ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:- 01841817204, 01877132711, 01923237285, 01714980139

এই অসহায় দরিদ্র রোগীদের ঔষধপত্র ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচের জন্য কেউ সহায়তা করতে চাইলে নিন্মোক্ত হিসাব সমূহে সাহায্য পাঠাতে পারেন:
বিকাশ:
০১৭৯৮৮০১০৮৫; ০১৯০৫৬৪২১৬৪
ডাচ বাংলা রকেট:
০১৭৯৮৮০১০৮৫০; ০১৯০৫৬৪২১৬৪৭
Dutch Bangla Bank Ltd.
Ring Road Branch, Dhaka
Abu Taleb & Md. Saiful Malek
Account # 148.151.0229740
SWIFT: DBBLBDDH

পারি ফাউন্ডেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের আপডেট পেতে আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন এবং পোষ্টটি শেয়ার করে সুবিধা-বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেয়ার সুযোগ দিন।

ঢাকায় বসবাসরত আপনার আশে পাশের কোন অসহায় মহিলা রোগী থাকলে পাঠিয়ে দি... | Ecency