RE: RE: লেখালিখির শুরু যেভাবে
You are viewing a single comment's thread from:

RE: লেখালিখির শুরু যেভাবে

Words
122
Reading
1 min
Listen
Play
6y

সত্যিই একটা ভালো পয়েন্ট ধরেছেন আপনি। আমাদের মাঝে এমন অনেকে আছে সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য বানাচ্ছে কলমের জোরে। এতেই অনেক সহজ সরল মানুষ তাদের ভেল্কি বাজি বুঝতে না পেরেই মিথ্যা কে সদরে গ্রহণ করছে আর সত্য থেকে দূরে সরে যাচ্ছে। এমন অনেক লেখককে দেখেছি। কিছুর স্বার্থ আর ধান্দা পানির লোভে নিজের মেধাকে আর বিবেককে ধোঁকা দিচ্ছে।

আর আপনার সম্পর্কেও না বললেই নয়। হাইভে কয়েক জনকে ভালো লাগে তার মধ্যে আপনি একজন। আপনার লেখা আর অন্যের প্রতি আন্তরিক আমাকে ভালো লাগে।

ভাগনার কথা বললেন, কি আর বলবো ভাগনার কথা। অল্প বয়সেই সবার মন জয় করে নিয়েছিল। সুঠাম দেহের অধিকারী, বুদ্ধিতেও ছিল উপরে, আর অসাধারণ বচন ভঙ্গি যে কারোই মন জয় করে নিত। কিন্তু এক দিনের জ্বর কেড়ে নিল ভাগনাকে 😢

@steemitwork: সত্যিই একটা ভালো | Ecency