ভালো লেখক সবসময় ভাল মানুষ হয় না। আমি অনেককেই দেখেছি, লেখার হাত খুব ভালো। কিন্তু তাদের মেন্টালিটি খুবই খারাপ। কিবোর্ডের কারুকার্যে তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে ফেলে। যেহেতু লেখালেখি দীর্ঘদিন ধরেই করছি, তাই তাদের ফাঁকফোকর গুলো আমার সহজে চোখে পড়ে। সেরকম ভালো লেখক হওয়ার চাইতে আপনার মতো ভালো মানুষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
অল্প কিছুদিন হলো হাইভের কারণে আপনার সাথে পরিচয়। কিছুই জানিনা আপনার সম্পর্কে। তবে আপনার লেখা পড়ে যতটুকু জানতে এবং বুঝতে পেরেছি: আপনি অত্যন্ত হাসিখুশি এবং সহজ সরল ভালো মনের একটা মানুষ। আপনার এই সরলতা আমাকে সবসময় মুগ্ধ করে।
এই লেখার ফিনিশিংটা খুব ভাল ছিল। বিশেষ করে শেষ লাইনটা দুর্দান্ত। পুরো লেখাটা পড়তে গিয়ে মাঝে আপনার ভাগিনার কথা পড়ার সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং তার বাবা-মা ও মামা.. সবাইকে রহমত বরকত দান করুক।
RE: লেখালিখির শুরু যেভাবে