Words
117
Reading
1 min
Listen
Play
5y
ক্রিকেট ফুটবল নিয়ে আগে খুব মাতামাতি করতাম। এখন যতোই বুড়া হওয়ার কাছাকাছি হইতেছি ততোই আগ্রহটা ফিকা হয়ে যাইতেছে। তবে ফুটবলটা বরাবরের পছন্দের খেলা। আর এই পছন্দটা আমার বাপের থেকে পাইছি। যাই হোক তবে কোন টিমের খুব যে জান প্রান দেওয়া ঝোগরা ঝাটি করার মত সাপোর্টার তা কিন্তু না আমি। তবে কুসুম কুসুম আর্জেন্টিনাকে সাপোর্ট করি তাও আবার যখন কাপ টাপ কোপা আমেরিকা কোপা সামসু কিছুই বুঝতাম না তখন থেকেই।
তবে হিন্দি চুল গজানোর আগে থেকে আর্জেন্টিনার জার্সির কালার টা ভালো লাগতো। আকাশ অবশ্য সব সময় ভালো লাগে। মেঘলা হলেও ভালো লাগে, আবার শুভ্র সাদা বা আর্জেন্টিনার জার্সির মত হলেও ভালো লাগে।
বর্তমানে ফুটবলের সৌন্দর্য বলতে ইউরোপ। আমেরিকার ফুটবলের আগের সেই ছন্দ নেই। ফুটবল দখল করে নিয়েছে ইউরোপ।
RE: কোপা জয়ে আর্জেন্টিনার স্বস্তি!