গত পরশুদিন সকালে ঘুম থেকে একটু তারাতারিই উঠেছিলাম। নিজেকে অস্বস্তি লাগছিল। ওয়াশরুমে থেকে বার হওয়ার সময় কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। কোন ভাবে বার হয়ে বারান্দায় চেয়ারে বসার পর শরীর একে বারেই পরে যাচ্ছিল। নিজেকে অনেক কষ্ট করে একটু মাথাটা তুলেই কোন মতে মা মা করে কয়েকবার ডাকতেই ছুটি আসলো। একটু পানি চাইলাম দৌড়ে পানি দিল মা। মাথায় ও একটু পানি দেওয়ার পর একটু সুস্থ বোধ করলাম। নিমিষেই শরীর ঘামে একাকার। কিছুক্ষন পর মনে হচ্ছিল কেউ ফ্রিজ থেকে পানি বার করে স্প্রে করছে শরীরে। লোমকুপ গুলো একেবারেই শীতল।
এইসব পরিস্থিতিতে একজন মা তার সন্তানের জন্য পারলে নিজের জীবনে দিয়ে দেয়।
RE: আশাতীত