BD Community তে আমার প্রথম পোস্ট - First post on BD Community

Words
187
Reading
1 min
Listen
Play
6y

হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে আছি স্বপ্ন গুলো বাস্তবে রূপ দিব বলে। তাই তো স্বপ্ন দেখতে দেখতে খোঁজ পেয়েছি @BDCommunity ।

২০১৮ সালের দিকে সর্ব প্রথম স্টিমিট সার্ভারে । তখন কিছু বুঝতাম না। তাই কাজ ও করা হয় নিই সেইভাবে। তখন মনে মনে ভাবতাম যদি এমন হত নিজের মাতৃ ভাষা বাংলায় মনের ভাব গুলো প্রকাশ করতাম। শব্দের ঝংকারে মাতিয়ে তুলতাম। শব্দের ছন্দে ছন্দে গল্প লিখতাম, লিখতাম কবিতা প্রেমিকার জন্য। ভালবাসায় গদগদ থাকতো প্রতিটি পোস্ট।

কে জানতো সেই ভাবনাটি এতোদিন পর বাস্তবে দেখতে পাবো। আমি সার্ভারে সক্রিয় না থাকার কারনে অনেকদিন পর জানতে পারলাম @BDCommunity নামেও কমিউনিটি আছে। যাক দেরিতে হলেও জেনেছি বন্ধু mspbro@mspbro এর মাধ্যমে। বন্ধু আমাকে ডিসকোর্ডে যুক্ত করেছে। linco@linco ভাই সেখানে অভিবাদন জানিয়েছেন। এবং ওনার রিসপন্সে আমি অনুপ্রাণিত হয়েছি।

বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি। বাংলায় লিখতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি।

সবাই আমাকে ভালোবাসবেন। আমার জন্য দোয়া করবেন। বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা কেউ ভালো নেই। সবাই সংকিত, আতংকিত। এই পরিস্থিতিতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেখাটি এখানেই শেষ করছি।

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন।

ZMC_0005.JPG

BD Community তে আমার প্রথম পোস্ট - First post on BD Community | Ecency