A Tale Of A 1000 HIVE: স্বপ্ন ও অর্জন ।

Words
384
Reading
2 min
Listen
Play
6y

@BDCommunity এর "A Tale Of A 1000 HIVE" কনটেস্টটি শুধুই একটি প্রতিযোগিতা নয়। আমার মত নতুন প্রতিটা সদস্যদের স্বপ্ন একদিন ১০০০ হাইভ উপার্জন করবো। কাজেই এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য @BDCommunity এর এই চেষ্টা, সহযোগিতা ও উদ্দ্যেগ এর জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। বিডি কমিউনিটির এই পদক্ষেপ সত্যিই আমাদেরকে অনুপ্রাণিত করবে।

================================

20200610_235114_0000.png

পৃথিবীতে এমন একজনও খুঁজে পাবেন না যে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে না আমিও ব্যতিক্রম নই। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন গুলো দিন রাত মাথায় ঘুর পাক খেতে থাকে। এই স্বপ্ন গুলোই নতুন কিছু ভাবায়, নতুন কিছু করায়।

আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। অর্থনৈতিক টান প্রায় লেগেই থাকে আমাদের মধ্যবিত্ত পরিবার গুলোর। কাজেই অর্থের চাহিদা কি জিনিস তা আমার মত মধ্যবিত্ত পরিবারের প্রতিটা সন্তানেরা বুঝে। বাবা মা নিজে না খেয়ে আমাদের শিক্ষা দিক্ষা দিয়ে থাকে। তারাও আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তাই আমাদের কাছে অর্থ খুব বেশিই ভূমিকা রাখে।

যেহেতু পরিশ্রম করে ১০০০ হাইভ উপার্জন করবো সেহেতু সম্পূর্ণ টাকা আমি আমার নিজের কাজেই ব্যয় করার চেষ্টা করবো। যেহেতু এটি কোন বাংলা সিনেমার জসিমের লটারিতে পাওয়া কোন অর্থ নয়, অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) এর জুয়ায় জিতা কোন অর্থ নয় অথবা কোন দুর্নীতির টাকা নয়। সেই এই অর্থের মূল্য আমার কাছে অনেক বেশি। তাই আমি এই অর্থের সম্পূর্ণ নিজের কাজে ব্যয় করতে চাই। আমি চাই এই অর্থ দিয়ে কিভাবে আমি ১০০০ হাইভ হতে ২০০০ হাইভ উপার্জন করতে পারি।

20200611_114550.jpg

আমার একটি ছোট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমি ভেবেছিলাম এই বছরে প্রশিক্ষণ কেন্দ্রে শীতাতপনিয়ন্ত্রিত মেশিন ও আইপিএস লাগাবো। কিন্তু মহান আল্লাহ্ উত্তম পরিকল্পনা কারী। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট মহামারী আমাদের সকল পরিকল্পনা নিমেষেই ধ্বংস করে দিয়েছে। ভেঙ্গে দিয়েছে পুরো সিস্টেমকে।

20200611_000156.jpg

কাজেই আমি যদি ১০০০ হাইভ উপার্জন করি তাহলে আমি আমার প্রতিষ্ঠানকে আরো উন্নত করার চেষ্টা করবো। কারণ আমি প্রতিষ্ঠিত হতে পারলে সমাজে ভূমিকা রাখতে পারবো। কাজেই সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকেই পরিবর্তন করতে হবে।

আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য ৫০, ৩০ অথবা ২০ হাইভ অর্জনের জন্য নয়। এটিই আমার হাইভ ব্লকচেইন সার্ভারে প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহন। নিজেকে একজন সফল সদস্য হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

ইনশাআল্লাহ্ আমরা পারবো, আমাদের পারতে হবে। আমার এই যাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা চাই।

সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে এবং বিশেষ করে reazuliqbal@reazuliqbal ভাইকে ধন্যবাদ দিতে চাই। ভাই যেন আরো বড় বড় কনটেস্টের স্পন্সর হতে পারে সেই দোয়া করি।

প্রথমবার কোন ব্লকচেইন সার্ভারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা অবিরাম ❤

A Tale Of A 1000 HIVE: স্বপ্ন ও অর্জন । | Ecency