দুজন মিলে মনের সুখেই যাচ্ছিলাম। বেশি না রাত মাত্র ১০ টা। ওমনি সামনে একটা বড় তেঁতুল গাছ। লোক মুখে শুনেছি তেঁতুল গাছটিতে নাকি ভূত আছে। রাতে নিচ দিয়ে কেউ যেতে পারে না। ঠিক তেঁতুল গাছের নিচে এসেই এই কথা মনে পরলো হেনার। আমার হাত খোপ করে ধরে না আগে পা বাড়ায় আর না পিছে। এক কথায় দিশেহারা। ওমনি গাছের উপরে শব্দ কি যেন পরছে উপর থেকে। ধপ করে আওয়াজ হল নিচে পরায়। মোবাইলের টচ দিয়ে দেখলাম পাঁকা তেঁতুল। হেনার ভয় কাটানোর জন্য তেঁতুলটা তুলে হেনাকে বললাম আচ্ছা
তেঁতুল ছেলে না মেয়ে?
এই প্রশ্ন শুনে সে ফিক করে হেসে দিয়ে বললো পাগল এইটা কেমন প্রশ্ন। তারপর সে বললো অব্শ্যই মেয়ে হবে। কারণ মেয়েরা তেঁতুল বেশি পছন্দ করে।
আমি বললাম না তেঁতুল ছেলে। সে বললো কিভাবে তেঁতুল ছেলে? আমি কারণ তেঁতুলের যে বিচি আছে। তার হাসি আর কে থামায়। হাসতে হাসতে সে বললো তাহলে তো কাঁঠাল মহা পুরুষ। কেন? কাঁঠালের যে অনেক বিচি🤣😛🤦♂️ যাক আমি কাঠাল খাই না তাই আমাকে জিজ্ঞাসা করলো তুমি কাঁঠাল খাওনা কেন?
হে হে আমাকে কি সমকামি মনে হইতেছে? কাঁঠাল যদি মহা পুরুষ না হয়ে কোন মহীয়সী নারী হত তাহলে ছাড়তাম না রোজ খেতাম।
উহু সাথে সাথে একটা আস্ত 💋 ভালোবাসা পরলো গালে। আর বললো বাসায় গেলে দেখাবো মজা। যাক অন্ধকার আসে পাশে কেউ দেখে নাই। এভাবে কথা বলতে বলতে কখন যে ভূত কে জয় করে বাসায় চলে আসলাম বুঝতেই পারে নিই হেনা।
যাক আজকের রাতটা খুব সুন্দর মানে খুবই সুন্দর। শুকনা ছাদে পাটি পেতে শুয়ে আছি। পাশেই কোথাও ঝিঝি পোকার দল ক্লান্তিহীন ডেকেই যাচ্ছে। তাদের সাথে তাল মেলাচ্ছে আমার কবুতরের দল। এদিক আবার বৃষ্টির পানি পেয়ে ভরা পুকুরে আসর বসিয়েছে কোলা ব্যাঙেরা। মশারাও আজ ভদ্র হয়ে গেছে। চাঁদ তার আলো ছড়িয়ে দিয়েছে। রাতের সৌন্দর্য্যে তারাও বোধহয় মুগ্ধ। আকাশ ও তার তাল মিলিয়ে ভেষে বেড়াচ্ছে।
কেউ একজন একটা সুন্দর ভোঁ ঘুড়ি উড়িয়েছে। বুদ্ধি করে সে ঘুড়িতে একটা বাতিও লাগিয়ে দিয়েছে না হলে দেখবে কি করে। খোলা নিলাভ আকাশ, বিশাল চাঁদ, ঘুড়ি, বাতি, জোনাকী, কবুতর, ব্যাঙের দল, দূরে মিটমিট করে জ্বলা স্ট্রিট লাইট রাতটাকে করে তুলেছে তানসেনের সঙ্গীতের মত মোহনীয়। আজকের রাতটা ছাদে কাটানোর রাত। মনে মনে ভাবছি না রাতটা ছাদে কাটিয়ে দিব।
ওমনি হেনা এক মহা পুরুষকে আর এক গামলা মুড়ি সাথে নিয়ে এসে বসলো সামনে। মহা পুরুষের উপরের আস্তরণ সব খুলে চুষা শুরু করলো আর বিচি গুলো নিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে খেলা শুরু করলো।
ছ্যাঁ, মহা পুরুষের বিদঘুটে বিছ্রি গন্ধ আর আমার সহ্য হল না। রাতে ছাদে কাটিয়ে দেওয়ার স্বপ্ন ভেস্তে গেলো।