হাসতে আমি ভুলে গেছি,
কাঁদতে তো ভুলিনি।
আরও ভুলিনি তোমার আমার
প্রথম দেখার স্মৃতি।
সেই স্মৃতির কথা মনে করে,
আজও আমি রয়েছি একা আঁধারে।
জানি না কোন দিন পাবো কিনা,
সেই আঁধার থেকে আলো,
তুমি কি আবার আমায়
নতুন করে বাসবে ভালো?
ভালো লাগা ভালোবাসা
দুটি মনের একটি আশা,
হয়নি পূরন সেই আশা,
তাই হারালাম আমার
জীবনের ভালোবাসা।