ভাবছি বসে স্থির মনে,
বলবো কি ভালোবাসি তোরে?
সময় যদি যায় রে চলে,
কি হবে ভালবাসার কথা বলে!
করে নে না বন্ধু মোরে,
রাখবো তোরে সারা জীবন আকড়ে ধরে।
ফিরিয়ে দিস না, ভালোবাসি তোর তরে।
রাখিস বন্ধু যতন করে
পাবে খুজে হাজার মানুষের ভিড়ে,
যদি ভালোবাসা থাকে, আমার লাগি তোর মনে।