আমাদের ২০১৩ সালের কুরবানীর গরু।

Words
148
Reading
1 min
8y

টংগী কামাপাড়া রোড হাট।

কয়েক বছর আগে ইদুল আযহা তে টংগী বাজারের মানুষ এখান থেকে গরু কিনতো। তবে এখন আর এইখানে হাট বসে না। রাস্তায় যানজট সৃষ্টি হয় বলে হাটটি সরিয়ে নেয়া হয়েছে। এখন হাট বসে টংগী মেঘনা রোডে। ঈদের সময় আমি বিভিন্ন হাট পরিদর্শন করি। ২০১৩ সালে আমি যখন টংগীর হাটে গিয়েছিল তখন এই ছবিটি আমি তুলি। ইদুল আযহা তে মানুষ আল্লাহর নামে কুরবানী করে। তাই সবাই সুস্থ সুন্দর গরু কিনে। এই গরুটি তেমনি ছিল। সাদা রং এর এই গরুটি ষাঁড় গরু। আমার খুব পছন্দ হয়েছিল গরুটি। গরুটির দাম চেয়েছিল ১ লক্ষ ৮০ হাজার টাকা। গরু অনুযায়ী দাম অনেক বেশী চাওয়াতে আমি দাম বলি নাই। পরে হাট ঘুরে আরো কিছু গরু দেখে বাড়ি ফিরে আসি। FB_IMG_1542451694766.jpg

এরপর ঈদের দুইদিন আগে আমি ও আমার বাবা আবার হাটে যাই। পরে ৯৬ হাজার টাকা দিয়ে এই গরুটি কিনে আনি। ২০১৩ সালের ঈদুল আযহা তে আমরা এই গরুটি আল্লাহর নামে কুরবানী করি।
FB_IMG_1542454102947.jpg

আমাদের ২০১৩ সালের কুরবানীর গরু। | Ecency