কালকে শুক্রবার আমরা মোটামুটি সবাই জানি । আর শুক্রবার মানেই বিডি কমিউনিটির মেম্বারদের কাছে বিশেষ একটা দিন । যাইহোক কালকে সেই দীর্ঘ ছয় দিন পরে আবার সেই শুক্রবার আসছে । আমি হলফ করে বলতে পারি , সবাই এখন খুব উত্তেজনাপূর্ণ সময় পার করছে ।কারণ কালকে লেখালেখি প্রতিযোগিতার রেজাল্ট প্রকাশ করা হবে । অনেকেই এখনো ব্যস্ত সময় পার করছে লেখালেখির জন্য,কারণ সময় আর বেশিক্ষণ নেই । তাই চেষ্টা করছে নিজের মেধা খাটিয়ে লেখা জমা দেওয়ার জন্য । আমি ভাই মঙ্গলবারে লেখা জমা দিয়েছি, মঙ্গলবারে নাকি মানুষের মঙ্গল হয় । তাই মঙ্গলবারকেই বেছে নিয়েছিলাম লেখা জমা দেওয়ার জন্য ।
সত্যি বলতে কি, যেহেতু এটা একটা প্রতিযোগিতা তাই এখানে বিচারকার্য ভীষণ নিখুঁতভাবে হবে । আমি আজকে পর্যন্ত চেষ্টা করেছি অনেক গুলো গল্প পড়ার জন্য এবং সত্যি বলতে কি আমি ভীষন অবাক হয়েছি যে, সবার লেখার মান আগের থেকে অনেক ভালো হয়েছে এবং সবাই অনেক সিরিয়াস হয়ে লিখেছে ।
আসলে এখান থেকে বিজয়ী নির্বাচন করা খুব কষ্টদায়ক । কারণ আমি মনে করি, যে বিচার করবে সেও ঠিক একইরকম সিদ্ধান্তহীনতায় ভুগবে । কাকে ছেড়ে কাকে নির্বাচন করা যায় ঠিক এইরকম একটা প্রশ্নের সম্মুখিন সে হবেই । বিষয়টা অনেকটা এই রকম ,আপনি মাছ বাজারে গিয়েছেন সব মাছ আপনার পছন্দ কিন্তু কোনটা ছেড়ে কোনটা কিনবেন এইটা নিয়ে ভাবছেন।
আমি মনে করি আমার বিডি কমিউনিটির যে সকল মেম্বার আছে, তারা সবাই এক একটা রত্ন । সত্যিই এটা খুবই কষ্টদায়ক,এই রত্নের মাঝ থেকে যোগ্য রত্নকে খুঁজে বের করা । পরিশেষে শুভকামনা সবার জন্য । সবার লেখার মান আগের থেকে অনেক ভালো হয়েছে এবং সবাই অনেক মনোযোগী হয়েছে । আমি শুধু এতোটুকুই বলবো, যেই জিতুক বা হারুক এটা নিয়ে দুঃখ করা যাবে না । সামনের দিনগুলোতে আমাদেরকে আরো ভালো করতে হবে, এই প্রত্যাশা থাকবে সবার প্রতি । ধন্যবাদ