স্টুপিড

Words
223
Reading
1 min
Listen
Play
6y

আমি মনে করি, শিক্ষিত মানুষ পৃথিবীর সবথেকে বড় মূর্খ ও কান্ডজ্ঞানহীন । এরা শুধু পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করেনি । এই স্টুপিড গুলোকে আপনি যুক্তি দেখাবেন কিন্তু এরা আপনাকে ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিবে ।


কোন কিছুতে হেরে গিয়ে শিখলে, এতে লজ্জার কিছু নেই বরং আপনি নতুন কিছু শিখলেন,এই জিনিসটা আপনার মনে রয়ে যাবে । আমাদের ভিতরে ইগো প্রবণতা এতটাই প্রবল যে আমরা কোন কিছুতে হারতে চাই না, তাই আমাদের নতুন করে কোন কিছু শেখা হয় না ।
বাসার পাশে প্রশাসনের এক কর্মকর্তার করানো হয়েছে । আজ বিকেলে জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম, মহাশয় দিব্বি গলির ভিতরে হাঁটাহাঁটি করছে । কি একটা ব্যাপার, চিন্তা করে দেখেন তো ! মানুষ যখন ঘরে, উনি তখন করানো নিয়ে গলির ভিতরে পায়চারি করছে । দূর থেকে এক ভদ্রলোক, ঐ প্রশাসনের কর্মকর্তাকে চেঁচিয়ে বলল,ভাই আপনার তো করোনা , আপনি বাইরে কেন ? জবাবে, প্রশাসনের কর্মকর্তার সোজাসাপ্টা উত্তর, ভাই আমার বাড়ির ভিতরে ফাঁপড় লাগছে তাই বাহিরে এসে একটু হালকা হচ্ছি । আপাতত আমি বাকরুদ্ধ । 20200611_20293901.jpeg বাদ দেন তো এতো চিন্তা ভাবনা । আসেন,চা খাই । আসেন দুইটা সুখ দুঃখের গল্প করি । মন আজ আমার ভীষণ ভারাক্রান্ত । চোর বাবাজি, আমার মনে আজ দাগ কেটে দিয়ে গেছে ।
মানুষের চলাচলের সুবিধার্থে চেম্বারের বাহিরে একটা লাইট লাগিয়ে দিয়ে ছিলাম । চোর বাবাজি শুধু আমার লাইট চুরি করেই ক্ষান্ত হয়নি,সে আমার জুতো জোড়াও গায়ের করে দিয়েছে ।

স্টুপিড | Ecency