How many times I've been awake
on a silent silent night,
how many times have I thought you
put your hands in this hand
But why not stay
alone this night alone, in the
hope of seeing you alone with dirty eyes , I am
deep in the heart of the Yamuna.
Heart hope
, hope pyamce grass pyamce
bemdhechinu starlings home one
day in the hope that it will rot.
Today, when the hobby is
tied in the house, the other side of the
house, do you mind what is wrong
?
Now just jonakita
stayed partner pretends
he's early days
timatimiye burns.
কত না বার জেগেছি আমি
স্তব্ধ শীতল নীরব রাতে
কত না বার ভেবেছি তোমার
হাত রেখেছ এই হাতে।
তবে কেন এই রাত্রি যাপন
একলা একা মলিন চোখে
তোমার আশায় ডুবে আমি
মন যমুনার অগাধ পাঁকে।
আশায় আশায় মনের মাঝে
আশার ঘাসের প্যাঁচে প্যাঁচে
বেঁধেছিনু এক বাবুই বাসা
আজকে তা যে আশায় পচে।
আজকে যখন শখের বাবুই
বাঁধছে বাসা আরেক ডালে
মন রে তুই করলি কি ভুল
তোর বাসা যে ঝড়ে দোলে।
এখন শুধু জোনাকিটা
রইল সাথীর ছলে
সেও দেখি অকাল কালে
টিমটিমিয়ে জ্বলে।