উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

Words
201
Reading
1 min
Listen
Play
9y

বাইশ গজ ছাড়িয়ে এবার রাস্তায় নামছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশ্ব জুড়ে স্মার্টফোনের অ্যাপ ভিত্তিক সেবা ‘উবার ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন কোহলি।

শুধু মাঠে নয় ভারতীয় বিজ্ঞাপন জগতও এখন অনেকটা নিজের হাতে রেখেছেন তিনি। ব্র্যান্ড ভ্যালুতে ভারতীয়দের মধ্যে সবার থেকে এগিয়ে আছেন ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটের অধিনায়ক। নতুন করে উবারের সঙ্গে যুক্ত হওয়া আরও এক ধাপ এগিয়ে যাওয়া। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোহলিকে উবারের সঙ্গে যুক্ত করেছে ভারতের উবার শাখা। এ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক জানান, আগেও অনেকবার উবার সেবা নিয়েছেন।

তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়৷ সব সময় নিজের গাড়ি পাওয়া যায় না। ব্যক্তিগতভাবে আমিও অনেক সময় উবার বুকিং করেছি৷ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কোম্পানি বিভিন্ন শহরে সাধারণ মানুষের পথ চলার সুবিধা করেছে৷ এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি৷ তবে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধ থাকতে হবে।’

বিরাটকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে উবার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘কোহলির সঙ্গে উবার ইন্ডিয়ার সম্পর্ক চলতি বছরে আমাদের অনেক বড় একটা বিনিয়োগ। ব্র্যান্ড ভ্যালু ছাড়াও মার্কেটিং এবং যাত্রীরা তাদের অভিজ্ঞতা কোহলির সঙ্গে শেয়ার করতে পারবে। যা কোহলি আমাদের জানাবে। আমরা তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।’

এবারই প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করল উবার। গেল মাসে লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে মিশর অঞ্চলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো হয়েছিল।

উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর | Ecency