আইফোন ১০ উৎপাদন বন্ধ করে দিচ্ছে অ্যাপল?

sheuly(39)
Published in
#news
Words
184
Reading
1 min
Listen
Play
9y

অ্যাপল আইফোনের ১০ বছর পূর্তিতে বাজারে এসেছিল আইফোন ১০, যেটি ওএলইডি ডিসপ্লেযুক্ত প্রথম আইফোন ডিভাইস। নতুন ডিজাইন ও উন্নততর সুবিধা সম্বলিত আইফোন ১০ নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছিল শুরুতেই। ১০০০ ডলারের মত দামের এই ফোনটি নিয়ে আলোচনা হলেও এর স্ক্রিনের উপরের দিকের খাঁজ/নোচ নিয়ে সমালোচনাও হয়েছিল বেশ। এ পর্যন্ত সবচেয়ে দামী এই আইফোন মডেল নিয়ে খুব একটা খুশি হতে পারেনি অ্যাপল নিজেও।

কারণ এটি আশানুরূপ পরিমাণে বিক্রি হয়নি। আর এসব মিলিয়ে আইফোন ১০ এর প্রতি স্বভাবতই নাখোশ এর নির্মাতা। এখন নতুন কিছু সূত্র বলছে, শেষ পর্যন্ত আইফোন ১০ এর দিক থেকে মুখ ফিরিয়েই নিচ্ছে অ্যাপল।

দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ইটিনিউজ তাদের সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, আইফোন ১০ এর বিদায় ঘণ্টা বেজে যাবে এবছরই। পত্রিকাটি নির্দিষ্ট করে লিখছে, এ বছর সেপ্টেম্বরেই আইফোন ১০ এর উৎপাদন বন্ধ করে দেবে অ্যাপল।

আগেই জানা গেছে যে, গতবারের হলিডে সিজনে মাত্রাতিরিক্ত কম চাহিদা ছিল আইফোন ১০ এর। এজন্য জানুয়ারিতে প্রত্যাশার মাত্র অর্ধেক পরিমাণ আইফোন ১০ ডিভাইস উৎপাদনের অর্ডার দেয় অ্যাপল। ডিভাইসটির এত কম চাহিদা দেখে স্যামসাং তাদের নতুন একটি ওএলইডি স্ক্রিন উৎপাদন কারখানাও বন্ধ রাখতে বাধ্য হয়েছে, কারণ আইফোন ১০ এর ওএলইডি ডিসপ্লে তৈরির জন্য স্যামসাংকে পার্টনার হিসেবে নিয়েছিল অ্যাপল।

আইফোন ১০ উৎপাদন বন্ধ করে দিচ্ছে অ্যাপল? | Ecency