শিরোপা জেতার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

sheuly(39)
Published in
#cricket
Words
176
Reading
1 min
Listen
Play
9y


টস হেরে ব্যাটিয়ে বাংলাদেশ। ছবি: এএফপি

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেট হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা জেতার লড়াইয়ে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ সিরাজের পরিবর্তে দলে ঢুকেছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট।

এই নিয়ে পঞ্চমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। কিন্তু অধরা থেকে গেছে শিরোপা। সর্বশেষ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শিরোপা খুইয়েছে বাংলাদেশ। আবারও সুযোগ এসেছে অধরা শিরোপাকে নিজেদের করে নেওয়ার।

অন্যদিকে চলতি নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে দলটির বিপক্ষে সাকিবদের অনুপ্রেরণা হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের দাপুটে পারফরম্যান্স।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, ,মুস্তাফিজুর রহমান, ও রুবেল হোসেন ।

ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট ও শার্দুল ঠাকুর।

শিরোপা জেতার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ | Ecency