জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সেরা ছবি ‘অজ্ঞাতনামা’

sheuly(39)
Published in
#movie
Words
141
Reading
1 min
Listen
Play
9y


বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৬টি ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ দেওয়ার ঘোষণা হয়েছে। ওই বছরের জন্য ‘অজ্ঞাতনামা’কে সেরা চলচ্চিত্র নির্ধারণ করা হয়েছে।

৫ এপ্রিল, বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের গেজেটে বিষয়টি জানানো হয়েছে।

‘আয়নাবাজি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী।

২০১৬ সালের জন্য যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের দুই কিংবদন্তি অভিনেত্রী ববিতা ও অভিনেতা ফারুক।

প্রকাশিত গেজেট থেকে জানা যায়, ওই বছরের জন্য শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঘ্রাণ’। এ ছাড়া ‘জন্মসাথী’কে শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ঘোষণা করা হয়েছে।

যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন ‘অস্তিত্ব’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করা তিশা ও ‘শঙ্খচিল’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করা কুসুম শিকদার।

‘পুড়ে যায় মন’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হয়েছেন আলীরাজ। তার সঙ্গে যৌথভাবে একই সম্মাননা পেয়েছেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’র অভিনেতা ফজলুর রহমান বাবু।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সেরা ছবি ‘অজ্ঞাতনামা’ | Ecency