ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত, নিহত ‘পঞ্চাশের বেশি’

sheuly(39)
Published in
#news
Words
174
Reading
1 min
Listen
Play
9y


ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ৫০ জনের বেশি আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ধারণা, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এর আগে বিএস-২১১ মডেলের ওই বিমানটি বেলা ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। এ সময় বিমানটিতে ৪ জন ক্রু ছিলেন।

ইউএস বাংলার কর্মকর্তারা জানান, বিমানটির আরোহীদের মধ্যে ৩৭ পুরুষ, ২৭ নারী ও দুই শিশু। যাত্রীদের মধ্যে ৩৩ জন নেপালি, ৩২ জন বাংলাদেশি, মালদ্বীপ ও চীনের আছেন একজন করে।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, ১২ মার্চ, সোমবার স্থানীয় সময় ২টা ২০ মিনিটে বিমানটি অবতরণের সময় স্থানীয় একটি ফুটবল খেলার মাঠে বিধ্বস্ত হয়।

প্রেমনাথ ঠাকুর নামে বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের কাঠমান্ডু মেডিকেল কলেজে ও সিনামানগালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দুই যাত্রীর পরিচয় পাওয়ায় গেছে। তারা হলেন-বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উম্মে সালিমা ও নাজিয়া আফরিন চৌধুরী।

ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত, নিহত ‘পঞ্চাশের বেশি’ | Ecency