ডিসেম্বর তো প্রায় শেষের দিকে আর শীতও প্রায় শেষের দিকে আর শীত মানে ব্যাডমিন্টন খেলার আমেজ। যদিও আবার তেমন বেশি একটা খেলতে পারিনি। যেহেতো এসএসসি রেজাল্ট এটা তাই চিন্তা তো পরীক্ষা শেষ হওয়ার পর দিন থেকেই শুরু হয়ে যায়। অকারণে তেমন বেশি একটা সুবিধা করতে পারিনি। এখনো আমাদের খেলার একটা নির্দিষ্ট জায়গাই নেই। আর অন্যান্য সময় এমন মজা করি নিজেরাই আমরা মাঠ খুঁজি। এখন একটা মাঠ আছে যদিও কিন্তু ঐটার অবস্থা তেমন সুবিধার না। যদি অন্যান্য বছর হতো তাহলে কবেই এটাকে পরিষ্কার করে কবেই আমাদের টূর্নামেত শুধু করে দিতাম এই বছর শুধু নরমাল ভাবে বন্ধুরা বন্ধুরা মিলে খেলছি।
আজ রেজাল্ট দিয়েছে এখন ভেবেছিলাম ভালোভাবে একটা জায়গা খুঁজে খেলবো কিন্তু এই বছর আর সেটা হবে না কারণ এখন তো কলেজ এ ভর্তি হতে হবে অনেক দৌড়া দৌড়ি করতে হবে। আর যেহেতো সময় বেশি নেই তাই এইবছর আর কিছু করার হবে না। গত ২ বছর আগে যখন গ্রামে ছিল তখন তো সব থেকে বেশি মজা হয়েছিল। আমি তো সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম সেটা দেখে আমরা এখানে যে বড় আয়োজন করি তার থেকে অনেক বড় আয়োজন হয় সেখানে। সত্যি ঐবছর তা আমার জন্য আনন্দের একটা বছর ছিল। সব ভালো যার সব ভালো তার। বছরের শেষের দিকে এত আনন্দ করে পুরো বছরটাই আমার আনন্দের করে দিয়েছে।
প্রথমে ভেবেছিলাম যে গ্রামে হয়তো খেলাই হয়না তেমন একটা হয়না কিন্তু সত্যি ওরা যখন ওদের মাঠ দেখি তখন আমার আর কিছু বলার ছিল না। আর আমি যখন গিয়েছিলাম তখন ওদের টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছিলো। আর হ্যা , টুর্নামেন্ট থেকে মজার আর কিছুই হতেপারে না। যদিও কোনোদিন জিততে পারিনি কিন্তু ঐটার মজাটাই আলাদা সবার মাঝেই কেমন একটা আমেজ থাকে তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করে আর এটাই সব থেকে মজার। কেউ কারো কাছে হারতে চায় না। তেমনি আমিও কিন্তু যা চাইতেও হেরে যেতে হয়। ওদের সাথে পেরে উঠতে পারি না।
আর শুধু ব্যাডমিন্টন না ওদের সাথে কোনো খেলাতেই পেরে উঠতে পারি না। আর সেই কারণে ওঁরা অনেক স্বাস্থবান। ওদের তুলনায় আমি অনেক চিকন। অর্থাৎ অপুষ্টিহীনতায় ভুগি। আচ্ছা যাই হোক , ওদের মতো আমি এত খেলা ধুলাও করি না আর ওদের সাথে আমি খেলা ধুলার দিক দিয়ে অনেক পিছিয়ে আর ওদের সাথে পেড়েওঠাটা আমার জন্য বটেই অনেক কষ্টকর। ওই টুর্নামেন্ট শেষে আমার স্কোর কি ছিল সেটা গুপনি রাখি , লজ্জার বেপার। সত্যি বলতে আমি প্রথমে ওদেরকে একটু নরমাল ভাবেই নিয়ে নিয়েছিলাম পরে আমারই ১২ তা বাজিয়ে দিয়েছে ওরা। আর একটা জিনিস যেটা আমার পছন্দ হয়নি সেটা হলো ওরা পুরো গ্রামের লোকজনদের কে নিয়ে এই টুর্নামেন্ট এর আয়োজন করেছিল। যার কারণে অনেক বিস্রিঙ্ক্ষলা সৃষ্টি হচ্ছিলো।
যেহেতো পুরো গ্রাম নিয়ে খেলা হয় সেহেতো আয়োজন বড় হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার মতে এটা একদম ঠিক না কারণ এটার কারণে একটু পর পরই বিসৃঙ্খলার সৃষ্টি হচ্ছিলো বলতে গেলে যতটুকু না খেলা হয় তার থেকে বেশি বিসৃঙ্খলা হয়। জেটস সত্যি অসহ্যকর ছিল কিন্তু তবুও ঐটাই বেস্ট ছিল।