The last hour

Words
419
Reading
2 min
Listen
Play
5y

এটা নিয়ে ৩ টার মতো বোর্ডএ পরীক্ষা দিয়েছি। হ্যা , অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু তবুও অনেক আতঙ্কে আতঙ্কে পরীক্ষা দিতে হয়। কি জানি , আমার সাথেই এমন কেন হয়। আর সত্যি কথা বলতে বেশির ভাগ সময় প্রথম পরীক্ষার দিন অনেক চাপের মুখে পরতে হয়।এবারো ঠিক এমনটাই হয়েছে , প্রষ্টোম পরীক্ষার দিন অনেক নারভাস হয়ে গিয়েছিলাম।

যদিও সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু এই জিনিষটা আসলেই অনেক বিরক্তের আর মাঝে মাঝে এমনও হয় যে শুধু নারভাস এর কারণে কিছু জানা জিনিসও ভুল করে দিয়ে আসি। যেটা সত্যিই পরে অনেক মানসিক অসান্তিয়াতে ভুগায়।

পরীক্ষা শুরু হয় ১৪ তারিখ থেকে আর প্রথম পরীক্ষাটাই ছিল পদার্থ বিজ্ঞান। প্রথমে তো ভেবেছিলাম আবার হয়তো এই বিষয়ে পাশ করাটাই অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরে নিজেকে শান্ত করে এত ভাবি যে যদি এই পরীক্ষার নারভাস এর জন্য যদি রেজাল্ট খারাপ করি তাহলে আমার সারাবছর এই পড়াশুনার কি মূল্যটা রইলো ?

pexels-levent-simsek-4190564.jpg

এইসব বলে নিজেকে শান্ত করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে আমাদের পরিক্ষার আগে আমরা শুনেছিলাম যে "z" আকারে আমাদের সিট্ পরবে। অর্থাৎ প্রতি ১ তা বাঞ্ছএ ১ জন করে। আর আমরাও এটাই ধরে নিয়েছিলাম , আর এটার জন্য অনেক ভয় হচ্ছিলো। কিন্তু আসলে কিছুই না। শুধু শুধু আমাদের ঠিক আগের মতোই সিট পড়েছে।

পরীক্ষা তো শুধু আমাদের গ্রুপ সাবজেক্ট গুলোর হবে। আমাদের সাইন্স এ মোট ৩ তা পরীক্ষা হবে। আর বাকি গ্রুপদেরও একই। কিন্তু পরীক্ষা হবে ভিন্ন ভিন্ন দিনে। যেমন আজকে আমাদের পরীক্ষা হলে আগামী কাল ওদের ভিন্ন ভিন্ন সময়ের যেমন সকালে কমার্স এর পরীক্ষা হলে দুপুরে আর্টস এর পরীক্ষা হবে। হ্যা , এটা যেহেতো গ্রুপ ভিত্তিক পরীক্ষা তাহলে আলাদা হোক বা একসাথে তাতে আমাদের কিছু যায় আসে না।

কিন্তু এটা করার কারণ ছিল যে আমাদের তো ১ বেঞ্চে ১ জন করে বসাবে। এই সিট্ প্ল্যান দেখার পর আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমাদের ১ বেঞ্চে ১ জন করে বসবে। কিন্তু এটা হয়নি। কেন হয়নি আর কেনই বা আমাদের মাঝে এমন গুজব ছড়ানো হয়েছিল জানিনা।

১৪ তারিখ ভোর বেলা উঠে একটু পড়তে বসি যাতে পড়া গুলো একটু ভালো ভাবে দেখে যেতে পারি। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে যেহেতো প্রথম দিন তাই একটু আগে আগেই যেতে হবে। ৯ টার দিকে বের হই। সাথে একটা বন্ধু ছিল কথা ছিল সব বন্ধুরা মিলে একসাথে যাবো কিন্তু আমি দেরি করে ফেলছিলাম তাই ওরা আগে আগে চলে গিয়েছিলো।

আচ্ছা যাই হোক, আর হ্যা হলে যাওয়ার পড়ি জানতে পারি যে আমাদের "Z" আকারে সিট্ প্ল্যান হয়নি .তখন সত্যি অনেক টেনশন ফ্রি মনে হচ্ছিলো। আর সত্যি কথা বলতে আমার পাশের জনেরটা দেখে দেখে লেখবো সেই রকম কোনো কিছু না শুধু মনের একটা ভয় , একা একা পরীক্ষা দিতে হবে।

Image source

The last hour | Ecency