Dawn

Words
463
Reading
3 min
Listen
Play
5y

কখনই ভাবিনি জীবনের কোনো একটা সময় এমন পরিস্থিতি হবে। সব কিছু হওয়ার পিছনেই তো কোনো না কোনো কারণ অবশ্যই থাকে কিন্তু এইসব হওয়ার কারণ সত্যি বলতে আমি কিছুই জানিনা। এমনকি অনেক বুঝার চেষ্টাও করেছি কেন হয়েছে এমন। আর কেনই আবার হচ্ছে। সত্যি বলতে এই জিনিষটা ভেবেভেবেই আমি অনেক রাত কাটিয়েছি কিন্তু কোনো সমাধান পাইনি। আসলে হুট্ করে এমনটা হওয়াতে আমার মানিয়ে নেয়া আমার পক্ষ প্রায় অসম্ভবই হয়ে গিয়েছিলো। কিন্তু কেন জানি আবার নতুন ভাবে জীবনটাকে শুধু করার সাহস পেলাম। হয়তো সেটার জন্যই আজকে আবার আগের জায়গায় ফিরে আসতে পেরেছি।

pexels-alex-montes-1805269.jpg

আসলে কি আপনার জীবনের আপনার যতই দুঃখে থাকেন , ঠিক রাত পোহালে যেমন ভোর হয় , তেমনি আপনার দুঃখের পর সুখ অবশ্যই আসবে। শুধু বেপারটা হচ্ছে সময়ের। আপনাকে ধৈর্য ধরতে হবে। আর যে ধৈর্য ধরে তাকে আল্লাহও পছন্দ করেনা। ধৈর্য সবার মধ্যে থাকেও না। আমি সত্যি বলতে গেলে সব সময় ধৈয ধরি। হয়তো অনেক বেশি ধৈর্য নেই কিন্তু আমি আমার থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি কোনো কাজ ধৈর্য সহকারে করতে। ১ম বার হয়তো ব্যর্থ হবো , ২য় বারও হয়তো ব্যর্থ হবো। কিন্তু একবার না একবার তো নিশ্চই সফল হবো। আর সেই আশায় নিজের জীবনকে আগাচ্ছি। আর বাকিটা সম্পূর্ণ আল্লাহর হাতে ।

মাঝে মাঝে ভাই যে ও কত সুখে জীবন কাটাচ্ছে , কিন্তু আসলে সেটা না। আমি আমার দিক থেকে অনেক দুঃখে আছি কিন্তু আবার অন্যকেও আমাদের দেখে বলছে আমি কত সুখে আছি। কারো মনের খবর কেউই বলতে পারবেনা। আর সত্যি কথা বলতে গেলে এই পৃথিবীতে কেউই সুখী না। সবাই কোনো না কোনো দিক থেকে অবশ্যই দুঃখে আছে , যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তাই আমার মোতে নিজের সুখ গুলোকে বিবেচনা করে সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যাতে করে আমার জীবনে আরো বড় হতে পারি। আর হিংসা কেউ পৃথিবীতে কেউই কখনো বড় হতে পরেনি ।

হিংসা করা অনেক খারাপ একটা অভ্যাস। হ্যা , এটা অভ্যাসই। আপনি এটাকে অভ্যাসে রূপান্তর করে নিয়েছেন। আর সত্যি বললে হিংসা করলে আপনারই ক্ষতি হবে। এতে শুধু আপনার সময় নষ্ট হবে। আর আপনি যার প্রতি হিংসা করবেন তার তো কোনো ক্ষতি হবে না। সেটা আপনি একবার মন দিয়ে ভাবলেই বুঝতে পারবেন। তবুও আমাদের সমাজে কেন জানি এই হিংসার পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। আর এখনের সমাজটা আশ্চর্য ভাবে অর্থের পিছনে ঘুরছে। আর সেই কারণেই আমাদের সমাজ দিন দিন ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।

আচ্ছা যাই হোক , জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। তার মানে এই না যে আপনার জীবন এখানেই শেষ। আসলে এই গুলো হচ্ছে জীবনের পরীক্ষা। এই গুলোর মাদ্ধমে আপনি আপনার জীবনকে আরো বেশি উজ্জ্বল করতে পারবেন। হ্যা , আমি ঠিকই বলছি , আপনার জীবনের বিপদ গুলো থেকেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে গুলো হয়তো আপনার জীবনে চলার পথে অনেক কাজে আসবে। আর সত্যি বলতে গেলে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তাই সব সময় আমাদের বিপদ গুলোকে আপন করে নিয়ে সামনের দিকে আগাতে হবে। তবেই আমার জীবনের বড় কিছু অর্জন করতে পারবো !

Image source

Dawn | Ecency