আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ পিতৃতান্তিক সমাজ। সে সমাজের পিতাই প্রধান। গতকাল সেই ফাদার'স ডে উদযাপন করা হয়েছে। গতকাল পৃথিবীর সব বাবাদের প্রতি সম্মান প্রদর্শন করে হয়েছিল। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। অনেকে বলে বাবাকে বেশি ভালোবাসি নাকি মাকে। যদিও মাকে একটু বেশি ভালোবাসি তবুও বাবার প্রতি ভালোবাসাটা কম নয়। সেই একমাত্র উপার্জন ক্ষম ব্যাক্তি যে আমাদের সব চাহিদা মিটিয়ে থাকে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি । সে উপরে উপরে ভালোবাসা না দেখলেও সে তার অন্তর থেকে আমাদের জন্য দোয়া করে। যদি আমাদেরকে ভালোই না বাসতো তাহলে কি আর এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনত ?
আমি ছোট বেলায় গ্রামে বড় হয়েছি। সেই সময় আব্বু ঢাকায় থকাত। তখন আমি বাবা আদর ততটা পাইনি। কিন্তু সে যখনি বাড়ি যেত আমার জন্য অনেক কিছু নিয়ে আসত । একেই বলে ভালোবাসা। আমি না বললেও সে আমার জন্য অনেক কিছু নিয়ে আসত। আমার ছোট ভাই ঢাকায় বড় হয়েছে। সে আব্বুর অনেক আদর পেয়েছে। ও যেন বাবাকে ছাড়া অন্ধ। আবার আব্বুও তাকে ছাড়া অন্ধ। আমি তাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দেখে অনেক ভালোলাগে।
গতকাল বিশ্ব বাবা দিবস পালন করে হয়েছে। এটা পুরো পৃথিবীতে পালন করা হয়। আসলে বাবার প্রতি ভালোবাসা কোনো জায়গায় কম নয়। সেই দিনটা পৃথিবীর সব বাবাদের সম্মান প্রদর্শন করা হয়। আমার কাছে মনে হয় আমাদের জীবনের প্রতিটা দিনই বাবা দিবস। বাবাকে ভালোবাসতে কোনো দিন লাগে না। আমরা বাবাকে শুধু বাবা দিবসে ভালোবাসিনা সব দিনেই ভালোবাসি। আমাদের জন্য সব দিনই বাবা দিবস। সে তার জীবন বাজি রেখে আমাদের জন্য টাকা উপার্জন করে এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। এই ঋণ কোন দিন আমরা শোধ করতে পারবোনা।
![IMG_20201031_122217.jpg](httpPuZN6TmbuQBu2wrWthqdooxzTWKiC5iqDqBSK7oie/IMG_20201031_122217.jp
আমরা টেলিভিশনে অনেক এডভার্টাইসমেন্ট দেখতেন পাই যে বাবা নিজের চাহিদা না মিটিয়ে তার ছেলে মেয়েদের সব চাহিদা মিটাচ্ছে। আসলে এটাই বাস্তব । পৃথিবীর সব বাবারাই তাদের ছেলে মেয়েদের জন্য নিঃস্বার্থে নিজের জীবন বাজি রাখে। এই কথা গুলো ভাবলেও আমাদের বাবার প্রতি আমাদের ভালোবাসা আপনা আপনি বাড়তে থাকে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাবা হারা। তারাই একমাত্র বুঝতে পারে বাবা কি জিনিস। এটাই সত্য যে "জিনিস থাকতে জিনিসের মূল্য দেয়া উচিত"। আমি জিনিস বলতে বাবাকে বুঝিয়েছি। যে অনেক বাবা থাকতে বাবাকে মর্যাদা দেয় না। কিন্তু হারানোর পর আপসোস করে। তিলে তিলে কষ্ট পেতে থাকে।
বাবাকে ভলোবাসার জন্য কোনো দিবস লাগেনা। তাকে প্রতিদিন , প্রতি মূহর্ত এবং প্রতি নিঃশাসে ভালোবাসা যায়। সেই দিবসটি তৈরির মূল উদ্দেশ্য পৃথিবীর সব বাবাদের সম্মান জানানোর জন্য নাকি ওই দিনই শুধু বাবার প্রতি ভালোবাসা দেখানোর জন্য। কারণ বাবাকে ভালোবাসতে কোন দিন লাগেনা । আমার বাবা এবং পৃথিবীর সব বাবাদের প্রতি সম্মান জানিয়ে আজ শেষ করলাম।
![mXkfdToSwHy1F6xC7iNSf4gD4njuiH2TJnH2d9a7sjEgsxpt7CEU4CDLL7mP9zQRVVSzCik54u9Bzko(