গতকাল বাড়ি থেকে আমার দূরসম্পর্কের মামা এসেছে। তার একটা কাজ ছিল ঢাকায়। চাকরিগত ব্যাপার। মামার কাজ শেষে আমরা সবাই মিলে আরো একজন দূর সম্পর্কের আন্টির বাসায় যাই। আমাদের বাড়ি আর আন্টিদের বাড়ি প্রায় পাশাপাশি। তাই মামাকে আর পরিবারকে নিয়ে আমরা সবাই সেখানে চলে যাই। প্রায় সকাল ৯ টার দিকে রওয়ানা হই। তারপর সেখানে সারাদিন থাকি। সেখানে একটা ছোট্ট বাচ্চা আছে যার সাথে দুষ্টামি করতে করতে সারা দিন কেটে যায়। আন্টির বাচ্চাটা অনেক cute .
দেখতে দেখতে বিকাল হয়ে যায়। আমাদের চলে আসতে হবে। আন্টি বলেছিলো সেখানে আজকের রাত থেকে যেতে। কিন্তু আমার পড়া আছে। সামনে পরীক্ষা, সেটা চিন্তা করে আম্মু আর রাজি হলো না। বিকাল গড়াতে আম্মু রেডি হয়ে যেতে লাগলো। এবং আমরা ৫ টার দিকে রওনা দেই বাসার উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে মামাকে নিয়ে বাসায় আসর সময় আব্বু বলল আজকে একটা রেস্টুরেন্টে ঢুকা যাক ! তারপর আমরা Dilhi darbare ঢুকলাম। সেখানে গিয়ে রীতিমতো আমি মুগ্ধ , অনেক সুন্দর সেই জায়গাটি।
প্রথমেই বলা যাক জায়গাটির পরিবেশ নিয়ে। আমার কাছে এটার পরিবেশটাই সব থেকে ভালো লেগেছে। অনেক সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। রেস্টুরেন্টে ঢুকার আগে বড় করে 𝓓𝓔𝓛𝓗𝓘 𝓓𝓐𝓡𝓑𝓐𝓡 লেখা আছে। যেটা রীতিমতো আমার নজর কেড়েছিল । সেখানেকের টেবিল গুলোও অনেক পরিষ্কার। একটু পর পর একজন একজন করে এসে টেবিল গুলোকে পরিষ্কার করে। আমার মা ও দেখে সেটাকে পছন্দ করেছে । কারণ তারা জায়গাটিকে খারাপ বলা কোনো রকম অপশনই রাখেনি।
এখন আশাযাক সেটির খাবার দাবার বিষয়ে , আমরা সেখানে গিয়ে প্রথমে খিচুড়ি অর্ডার দেই । খিচুড়ির সাথে একটা করে চিকেন থাকে এবং সাথে আরো কিছু সস দেয়। খিচুড়ি খাবার সময় আমার কাছে লবন কম কম লেগেছে। কিন্তু আম্মুকে জিজ্ঞেস করলে বলে লবন ঠিকই আছে। হয়তোবা আমারই বুঝতে সমস্যা হয়েছিল। এটা বাদে আমাদের কাছে সবই ভালো লেগেছে। চিকেনটাও অনেক মজার ছিল!!
অন্যদিকে আরেকটা বেপার হলো এটার লাইটিং সিস্টেম। অপরের দিকে Led এর মতো বড় বড় অনেক গুলো লাইট লাগানো। হলুদ রঙের লাইটগুলো যেন ওটার সুন্দর্যকে বাড়িয়ে তুলেছে।
আমি অনেক আগে Delhi Darbari রেস্টুরেন্টের নাম শুনেছিলাম। আমার একটা ফ্রেন্ড বলেছিলো সেই রেস্টুরেন্টে গিয়ে তার ফ্যান হয়ে গিয়েছে। তখন থেকেই আমার সেখানে যাওয়ার একটা অনুভুতি জাগে। Delhi Darbari নামটাই অনেক gourgious . সেই রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান ফুডই তৈরী হয়। সব ইন্ডিয়ান স্টাইল রান্না করা হয়।
বাড়ি থেকে মামা এসেছিলো বলে আমরা সেখানে গিয়েছিলাম আর না হয় আমারআম্মু এইসব পছন্দ করে না। আর আম্মুর পছন্দ না মানে আমাদেরও পছন্দ না ! তাই অনেক অনেক ধন্যবাদ মামাকে। আসলে আমার কাছে সেই রেস্টুরেন্টের পরিবেশ সহ সব কিছুই ভালো লেগেছে। আমি এতটাও রেস্টুরেন্টে যাই না। তাই সব রেস্টুরেন্ট সম্পর্কে এত টা ধারণা রাখি না। এই Delhi Darbarer রিভিউটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলেছি।