আমি হঠাৎ করে একদিন বাসা থেকে আফতাবনগর যাওয়ার সময় দেখি সেখানে একটি পুকুরে মাছ ধরা হচ্ছে। সেটা দেখেই আমি পকেট থেকে মোবাইলটা বের করে ছবিতুলা শুরু করেদেই। তারপর সেখানে প্রায় ৩০ মিনিট ধরে বসে থাকি। এবং সেই খানটার মজা উপভোগ করি এবং সেই আগের দিনের কথা মনে করতে থাকি। অনেক মনে পরে সেই ছোট বেলার কথা। তখনকার দিনগুলোই যেন শ্রেষ্ঠ দিন ছিল। সবাই একত্রে দৌড়া দৌড়ি আর লাফালাফি। যেখানে যেতাম সবাই একসাথে যেতাম। এমনকি গোসল করার আগে হাটু পানিতে হাতিয়ে মাছ ধরা। আমি আজ সেই সব আন্নন্দ থেকে বঞ্চিত।
আমার ছোট বেলার একটা মজার গল্প আছে। সেটা হলো আমি একদিন বড়শি কিনার টাকা না পাওয়ায় আমি গুনা দিয়ে একটি বড়শি বানাই। সেটা বড়শির মতো করতে আমার অনেক কষ্ট হয়েছিল। সেটাকে দেয়ালের উপর ঘষে সরু করেছিলাম। তারপর ঠিক সন্ধ্যা ৬ টা বাজে। আমাদের বাড়ির পুকুরে মাছ চাষ করতো। তখন আমি ছিপটা ফেলতে না ফেলতেই একটা মাছ ধরা পরে এবং আমি যেন আনন্দে হারিয়ে যাই । তারপর সেই মাছটাকে বাড়িতে নিয়ে আসি।
অবশেষে অনেক কষ্টের পর তারা তাদের কষ্টের ফল পেয়ে যায়।কষ্টের ফল দেখার পর যেন সবাই তাদের কষ্টটাকে ভুলে যায় । সব মিলিয়ে যেন অনেক সুন্দর একটা দৃশ্য। হয়তো সেই দিনগুলোকে আর খুঁজে পাবনা। কিন্তু সেই দিনগুলো আমার জীবনের ডাইরির মধ্যে "সোনালী দিনগুলো " টাইটেল দিয়ে বাধা থাকবে। আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।