আমার গ্রামের প্রতি আমার ভালোবাসা

Words
306
Reading
2 min
Listen
Play
5y

আমার গ্রামের প্রতি আমার ভালোবাসা

আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। এই ভালোবাসা গুলোকে আমি আজকে আমার কিছু অনুভুতির দ্বারা প্রকাশ করব। মানুষ যেখানে জন্ম গ্রহণ করে সেই জায়গাটার প্রতি তার আলাদা একটা মায়া জন্মায়। তেমনি আমার দেশের প্রতি আমার একটা আলাদা টান রয়েছে। সেখানে আমরা আসল পরিচয়। দেশের প্রতি এই ভালোবাসাকেই দেশ প্রেম বলে। আমাদের বাংলাদেশে সবগুলো জেলার তাদের নিজস্ব কোনো একটা কারণে সবার কাছে প্রিয়। তেমনি আমাদের গ্রামটা তিতাস নদীর জন্য বিখ্যাত। সেই জায়গাটি যেন আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। এত সুন্দর একটি জায়গায় জন্মগ্রহণ করে আমি অনেক গর্ভিত।

IMG_20210527_103526.jpg

বাড়িতে গেলে ফজরের নামাজ পড়ার পর সবাই মিলে একসাথে হাটতে বের হই। ঐদিন আমরা আমাদের সেই তিতাস নদীর ব্রিজে গিয়েছিলাম তখন সূর্য উঠার সময় আমি একটি ছবিতুলি। সেই সময়টার দৃশ্যটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমি এর আগে সেই মুহুর্থ কখনো দেখি নিই । সেটাই ছিল আমার জীবনের বেস্ট মুহুর্থ সেখানে আমি প্রায় ২০ মিনিট ধরে সূর্য উঠার দৃশ্য দেখি। আশা করি আবার সেই মুহুর্থ টাকে কোনো একদিন উপভোগ করতে পারবো।

IMG_20210526_113859.jpg

আমি আমার গত পোস্টে বলেছিলাম যে আমি মাছধরতে ভালোবাসি। এটা গত বছরের ছবি সেই দিন আমাদের মাছ ধরার কথা ছিল। তখন মাছধরার আগে এই ছবিটি তুলেছিলাম। মাছধরার অনুভুতিটা ছিল অনেক সুন্দর। এটা আমাদেরই পুকুর ছিল। আমি আমার নানা ভাই কে বলেছিলাম যে আমরা আসলে মাছ ধরতে। আর না হলে আরো ২ দিন আগেই মাছ ধরে ফেলতো।

60347670_861475474201009_4826958489496584192_n.jpg

IMG_20210527_104126.jpg

27.JPG

আগেকার দিনের সেই দিনগুলো ছিল স্মৃতিবিজড়িত দিন। তখন ছেলে মেয়ে কোনো ভেদাভেদ ছিল না। তখন সবাই ছিল বন্ধু। আমরা সবাই একসাথে খেলা ধুলা করতাম। তখনকার দিন গুলো ছিল সবচেয়ে আনন্দেরদিন। আমাদের গ্রামটা অনেক সুন্দর। গ্রাম মানেই তার ছোট বেলার সব স্মৃতি। তারজীবনের সবচেয়ে স্মৃতিবিজড়িত দিনগুলো। আজ হয়তোবা সে শহরের কোনো একটা বিল্ডিং বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তার শৈশবের স্মৃতি গুলো মনে করছে আর ভাবছে সেই পুরোনো বন্ধুদের কথা যারা তাদের জীবিকা নিয়ে ব্যাস্ত। একে অপরের সাথে কথা বলার ও সুজুগ পায় না। আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

mXkfdToSwHy1F6xC7iNSf4gD4njuiH2TJnH2d9a7sjEgsxpt7CEU4CDLL7mP9zQRVVSzCik54u9BzkowKWMTJGsSmkpZb2759qFbBrSDc.png

coollogo_com-19946289.gif

আমার গ্রামের প্রতি আমার ভালোবাসা | Ecency