ভেবেছিলাম স্কুল খুলবেনা আর পরীক্ষাও হবে না। কিন্তু হটাৎ করে খবর আসলো যে আমাদের পরীক্ষা হবে। যদিও এটা আরো ১ মাস আগের কথা। আসলে আমাদের প্ল্যান ছিল বাড়িতে যাবো। প্রায় ১ বছর হয়ে গিয়েছে বাড়িতে যায়নি। আসলে এটাই হয়তো আমাদের সব থেকে বড় একটা গ্যাপ। মানে এমন এত দেরিতে বাড়িতে অন্য কোনো বারই যায়নি।
আর সেই জন্য এখন কেন জানি অনেক মনে পড়ছে বাড়ির কথা। আর মাঝে মাঝেই আমার বাড়ির বন্ধুরা কল দিয়ে বলে কবে এসব কখন আসবো।
আসলে পৃথিবীতে সম্পর্কটাই সব থেকে বড়। ওরা যে আমাকে মনে করে কল দিয়ে জিজ্ঞেস করলো এটাই প্রাপ্তি আর থেকে বেশি কিছু আমি আশা করতে আপনি না। পৃথিতে এখন একজন আরেকজনকে ভুলেই যায়। তাদের মনের মধ্যে জায়গা করে নেয়াটাই সব থেকে বড় পাওয়া। আসলে সত্যি বলে আমার বন্ধুদের কে আমি অনেক ভালোবাসি। একটা কথা , আপনি যার সাথে যেমন আচরণ করবেন ঠিক তেমনই আচরণ পাবেন।
সত্যি বলতে আমি যেমন ওদের কে ভালোবাসি তেমনই ওরাও আমাকে অনেক ভালোবাসে। বাড়িতে যখন যাই তখন তারা আমাকে কত ভালোবাসে সেটার আবির্ভাব ঘটে। আসলে বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর হয়। যদিও এই সম্পর্কের মধ্যে অনেক মারামারি হয় কিন্তু দিন শেষে সেই বন্ধুর কাঁধে হাত রেখে এ ঘুরতে যাই। আসলে আমার কাছে মনে হয় বন্ধুত্বের সম্পর্কটা অনেক উপরে। অন্য সম্পর্কের থেকে এটার তুলনা একদম মূল্যহীন !
এখন শুধু তাদের কথা মনেই করতে পারি। আর কিছু না। আসলে আমাদের বন্ধুত্তটা অনেক গভীর। ছোট বেলা থেকে ওদের সাথেই বড় হচ্চি। সত্যি বলতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওরাই। যদিও আমাদের ছেলেদের গ্যাংটা এত ছোট না। কিন্তু সবাই সব সময় একত্রে হতে পারি না।
যদিও বেশির ভাগ আমরা একসাথেই কিন্তু যারা যারা নাই তাদের সাথে শুধু ফোনই এ কন্টাক্ট করতে পারি ! অনেক দিন পর পর তাদের সাথে দেখা হয় !
মাঝে মাঝে ভাবি , কোথায় গেলো সেই দিন গুলো। আর তো খুঁজে পাবনা সেই দিন গুলো। যেটা যায় সেটাকে কখনোই ফিরিয়ে আনা যায়না। তাই আমার মোতে জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত গুলোকে ডাইরিতে লিখে রাখা উচিত। হয়তো এটা পরে সেই দিন গুলোকে আবার নিজের মনের মধ্যে জাগিয়ে তুলতে পারি !