জীবনের প্রতিটা ধাপে আপনাকে কিছু না কিছু শিখতে হয় যেমন আপনার শিখার থাকে তেমনি আপনার অনেক কিছু বুঝার থাকে। অনেকেই ভাবে যে জীবনের নির্দিষ্ট একটা সময়ের হয়তো আপনার শিখার বয়স পার হয়ে যায়। আসলে তা না। শিক্ষা বলতে শুধু বই বস্তুককেই বুঝায়না। শিক্ষা হচ্ছে আপনার জীবনের পরিচালনা করার জন্য যা যা শিখার প্রয়োজন সেটা। আর হ্যা , অনেকেই ভাবতে পারেন যে আমাদের বইয়ে এমন এমন অনেক বিষয় আছে যে গুলো হয়তো আমার জীবনের কখনো কাজেই লাগবেনা। যেমন আমাদের গণিত বইয়ের "জ্যামিতি" অথবা "ভেক্টর" এর অংক গুলো আমাদের স্বাভাবিক জীবনের কোনো কাজে আসে ? অবশ্যই না।
কিন্তু এখানেও কথা আছে সেটা হচ্ছে আমাদের ব্রেন কে সক্রিয় করার জন্য এটাকে খাটাতে হয়। আর অঙ্ক করার থেকে ভালো ব্রেনকে খাটানো অন্য কিছু হতেই পারে না। হয়তো এটা আমার ধারণা। বা এটাই হয়তো সঠিক কিন্তু হ্যা , এটা সঠিক যে আপনার মেধা অনেক বৃদ্ধি পায় গণিত করার কারণে। আর জ্ঞান অর্জন করা তো ফরজ। সত্যি কথা বলতে আমাদের সবারই কিন্তু সৃজনশীল এর প্রতি আগ্রহী হওয়া উচিত। আর আমার সেটা হয়তো আছে। আর এটা সবার মাঝে থেকেও না কেন জানি মনে হয় এটা ছাড়া কেউ তেমন বেশি জীবনের আগাতে পারেনি। আর হ্যা , আমার সেটা আছে বলে আমি বিজ্ঞানী বা এমন কিছু একটা হয়ে যাবো তা না।
মূল কথা হচ্ছে আপনার জানার আগ্রহ থাকতে হবে যেটা থাকলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আমি জানিনা সবার মাঝে এটা আছে কিনা কিন্তু আমার ধারণা যে সবার মাঝেই কোনো না কোনো একটা প্রতিভা লুকিয়ে থাকে শুধু সেটাকে বের করতে হয়। কিন্তু আমাদের মধ্যে সেটাই সব থেকে বড় সমস্যা। আর আমি মনে করি আপনার একমাত্র প্রবল ইচ্ছার দাঁড়ায় এটা বের করা সম্ভব। আবার এটাও হতে পারে যে এটা সময় ভেদে পরিবর্তন হতে পারে। যেটা আমারও হয়েছে কিন্তু অবশ্যই সেটাকে বের করতে হয়েছে আর এটা তেমন কঠিন ও না কারণ , আপনার যে বিষয় গুলোর প্রতি প্রবল আগ্রহ সেই গুলোর প্রতি একটু মনোযোগ দেন তাহলেই দেখবেন আপনার ওই বিষয়টার প্রতি অনেক আগ্রহ জমে গেয়েছে। আর এটাই হয়তো আপনার ভবিষ্যত পরিকল্পনা হয়ে দাঁড়াবে।
আমারও এমনি কিছু একটা হয়েছিল প্রথম প্রথম তো আমার ইলেক্ট্রনিক্স এর প্রতি নজর ছিল যদিও এটা অনেক ছোট কাল থেকে কিন্তু আস্তে আস্তে ঐটা কম্পিউটার এর দিকে চলে যায় কেন জানি মনে হয় নতুন কিছু আবিষ্কার কোনো জন্য। নতুন কিছু তৈরী করার সেই জন্য আজ ডেভেলপমেন্ট শিখছি। তেমন বড় হতে পারবো কিনা জানিনা কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি ? হয়তো এমন হতেও পারে আল্লাহ ভরসা। পৃথিবীতে কিছুই অসম্ভব না শুধু চাই ইচ্ছা শক্তি আর মনুবল। আর আপনার জীবনে সাফল্যের পিছনে এই দুটোরই সব থেকে বড় ভূমিকা থাকবে।