জীবনের মানে কি ? আপনাকে যদি সবাই খারাপ বা অভদ্র মনে করে সেটা কি আপনার জন্য ভালো হবে ? কেউ কেউ তো আছে যারা একদম পরোয়াই করে না মানুষ কি বলে। আসলে কথা একটা ই আপনাকে আপনার মতো সব সময় আদর্শ হয়ে বাঁচতে হবে। তারমানে এই না যে আপনি ইচ্ছা করে নিজেকে ভালোবলবেন , আবার এটাও না যে আপনি আপনাকে সবার সামনে সব সময় ভালোবলবেন।
আসলে আমরা যখনই কোনো খারাপ কাজ করি তখন সেই কাজ তা ভালো নাকি খারাপ সেটা পরে উপলব্ধি করতে পারি। কিন্তু বুঝার পর ও একই ভুল বার বার করি তখন তো সেটাকে ভুল বলবোনা , কারণ সেটা তো ইচ্ছা কৃত ভাবে করি !
আচ্ছা এখন মূল কথায় আসি , আসলে আমার কাছে মনে হয় টাকার থেকে সম্মানের অনেক বেশি মূল্য। আর সত্যি বলতে টাকা থাকলেও সবার কিন্তু সম্মান থাকে না। এটাই সব থেকে বড় সমস্যা , যাদের টাকা থাকে তাদের সবার কিন্তু মন থাকে না।
আমি কিন্তু সবার কথা বলছিনা , সবাই যদি পৃথিবীতে স্বার্থপর হতো তাহলে পৃথিবীতে মানবতা বলতে কিছুই থাকতোনা। মানবতা বেঁচে আছে দেখেই আজ পৃথিবী টিকে আছে। আর সত্যি বলতে আমার কাছে মনে হয় , স্বার্থপর থেকে ভালো মানুষের সংখ্যা এখনও বেশি আছে।
আচ্ছা এখন আসা যাক সম্মান নিয়ে , আসলে সম্মান জিনিষটা এমন যে যে আপনি এটাকে হারাতে পারবেন খুব সহজে কিন্তু অর্জন করাটা সব থেকে কঠিন বেপার , আসলে কি এটাই পৃথিবী , আপনি হাজারটা ভালো কাজ করবেন কিন্তু যদি ১টা খারাপ কাজ করেন তাহলে আপনি খারাপ বলেই গণ্য হবেন। তারমানে এই না যে আপনার সব ভালো কাজ গুলোর কোনো দামই থাকবেনা।
আসলে কি , আপনাকে ভালো না বললেও হয়তো আপনার সেই আগের ভালো কর্মের কারণে হয়তো আপনি সবার চোখে সব সময় ভালো নজর এ ই পরবেন।
আসলে সব কিছুরই একটা ভালো দিক থাকে। তাই সত্যি বলতে আপনাকে ভালো কাজ করলে সবাইই ভালোবলবে। আমার মতে , বর্তমান পৃথিবীতে ভালো ভাবে চলার কোনো পন্তায় নেই , তবুও শত বাধার মাঝে যে ভালো কাজ করতে পারে। আর আজ না হয় কাল সেটার পুরস্কার অবশ্যই পাবে। আপনি দেখেন , আপনি যদি কারোর জন্য ভালো করেন তাহলে আপনার মনটা খুশি থাকবে , আপনি একবার চেষ্টা করেই দেখেন ।
যখন কারো ভালো করবেন আপনার অনেক ভালো লাগবে। আর সত্যি বলতে মানুষকে সাহায্য করাটা একটা বিশাল বড় মহৎ গুন্। আর এই মহৎ গুন্ সবার মধ্যে থাকে না।