জীবনের সব ক্ষেত্রেই আপনার কিছু কিছু স্মৃতি আপনার পিছনে সারাজীবন লেগে থাকবে। আর সত্যি বলতে আমি সেই স্মৃতি গুলোকে মোটেও মনে করতে চাই না । স্মৃতি বলতে আমি কোনো ভালোবাসার স্মৃতিকে বুঝচ্ছিনা আসলে আমার জীবনে আমি অনেক বারই অনেক কষ্ট পেয়েছি , যদিও সেই গুলা অনেক পুরোনো কথা কিন্তু পুরোনো হলেও এখন সবই মনে মনে আছে , যদিও সেই কথা গুলো মনে করতে চাইনা কিন্তু না চাইতেও মাঝে মাঝে মনে পরে যায়।
আসলে অতীতকে অতীতেই থাকে দিন এটাকে বর্তমান সময়ে টেনে এনে কোনো লাভ নাই। আর এটাকে টানলে নিজেরই ক্ষতি হবে , আপনার জীবনেক আপনি আরো দূরে সরিয়ে দিবেন।
আজ হয়তোবা সে নাই কিন্তু তার স্মৃতি গুলো তো রয়েছে। আপনি আপনার জীবনকে নতুন করে গর্তে শিখুন। আসলে আপনার জন্য কেউ থাকবেনা বরং আপনিই থেমে থাকবেন , আপনি যার কথা ভেবে ভেবে সব সময় উদাস হয়ে বসে আছনে সে হয়তো আজকে আপনাকে ছাড়া অনেক ভালো আছে। যদিও এটা বলাটা একটু মুশকিল তবুও আপনাকে ছেড়ে যাওয়ার মানে তো সে আপনাকে ছাড়াই থাকতে চায়।
আসলে সত্যি বলতে অনেকেই আছে যারা হয়তো সব সময় নির্লজ্জের মতো একটা কথাই বার বার বলে। আসলে আমি মোটেও তেমন না, আমার দ্বারা যদি কে বিরক্ত হয় তাহলে আমি অনেক লজ্জা পাই। এটা তো আসলে লজ্জারই কথা। আর সত্যি বলতে আমি একটু বেশিই লোজক টাইপের। অল্পতেই অনেক ঘৃণা হয়। যদিও এটা অনেক খারাপ অভ্যাস কিন্তু সত্যি বলতে একদিক দিয়ে ভালোও। কারণ আমি এটার জন্য অল্পতেই থেমে যাই !
আচ্ছা সবার প্রথম দেখতে কত আনন্দের হয় আর যখন শেষ দেখার পালা আসে তখন সব কিছু কত কষ্টকর হয়ে যায় মেনে নিতে। আসলে ভালোবাসা এমন জিনিস যেটা যে কারো প্রতি জন্মাতে পারে। আমার কাছে কেন জানি মনে হয় বন্ধু বন্ধু সম্পর্ক গুলো অনেক মজবুত হয় , যদিও এই সম্পর্কের মধ্যে অনেক মারামারি অনেক ধস্তা ধস্তি হয় কিন্তু দিন শেষ সেই বন্ধুর কাঁধেই হাত দিয়ে হাটি।
সব সম্পর্ক তো এক হয়না। আপনি যদিও আপনার ভালোবাসার মানুষটাকে হারাতে চাইবেন না কিন্তু তবুও আপনার নিজের নিজের ঘৃণার কারণে সব কিছু ছেড়ে দিতে হয়। আসলে আমি মনে করি যে যেমন থাকতে চায় তাকে সে ভাবেই থাকতে দিন। শুধু শুধু বিরক্ত করা নিজের সম্মান নষ্ট করার কোনো মানেই হয়না !