" বন্ধন " এই কথাটা কত মধুর। আমি আমার বাবা মার্ সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এটা তো স্বাভাবিকই , আপনি আপনার বাবা মার্ সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবেন এটা তো স্বাভাবিক। যদিও এখন মাঝে মাঝে এমন ও দেখা যায় যে , বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমএ দিয়ে আসে। আমি মাঝে মাঝে ভাবি এটা কিভাবে সম্ভব। যার সাথে আমি আমার জীবনের সব থেকে বেশি সময় কাটিয়েছি তাদেরকে ছাড়া বাকি সময় কিভাবে কাটাবো। ভাবতেও অবাক লাগে।
আসলে এইসব হচ্ছে শিক্ষার অভাব। যে যেমন শিক্ষায় বড় হবে সেই বড় হয়ে তো তাই ই করবে তাই না ? আর এটাই স্বাভাবিক !
সত্যি বলতে আমি আমার চোখে এখন পর্যন্তে দেখি নি যে ছেলে তার মাকে বৃদ্ধাশ্রম এ রেখে এসেছে। আর যা দেখেছি সব টিভি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যদিও আমি এটাকে তেমন বিশ্বাস করিনা। কারণ যদি আমি আমার দিক থেকে ভাবি তাহলে নিজে মোর গেলেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবোনা। এটা আমার কল্পপোনার বাইরে। জীবনের সব থেকে কাছে মানুষ গুলোকে যদি এভাবে কষ্ট দিতে হয় আর থেকে খারাপ বেপার আর কি হতে পারে ?
আপনি কি ভাবেন ? আমার মনে হয়না যে একটা স্বাভাবিক মানুষের মাথায় এইসব চিন্তা ভবনে আসবে। কারণ এটা তো কোনো স্বাভাবিক কর্ম কান্ড না। আমার মাথায় এইসব চিন্তা ভাবনা জীবনেও আসেনি আর আসবেও না।
আসলে শিক্ষা কিসের জন্য প্রয়োজন ? শিক্ষা ছাড়া কেউ সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে না। আর সেই জন্যই মূলত আমাদের পড়া লেখা করানোর জন্য বাবা মা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন। আসলে আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই মূলত চাকরির জন্য পড়া শোনা করে। হ্যা , আপনি যাচাই দেখেন , এটাই সত্যি। আর সেই কারণেই আমাদের দেশে শিক্ষার হার তুলনা মূলক ভাবে অনেক কম !
শিক্ষার মূল উদ্দেশ্য মানুষকে সঠিক ভাবে গড়ে তুলে তার মধ্যে সব সামাজিকতার গুন্ গুলো ফুটিয়ে তোলা। কিন্তু আমরা যদি এটাকে শুধু চাকরির জন্য বা নিজের ভবিষ্যত গড়ার উদ্দেশ্য পড়া লেখা করলে এটা আপনার কাছে অবশ্যই এটার প্রতি একটা ঘৃণা আসে যাবে। সব সময় সব কিছুকে শিক্ষার এবং জানার উদেশ্য নিয়ে শিখবেন বা জানবেন যেটা হয়তো আপনাকে পথ চলতে অনেকটা সাহায্য করবে।