"গাছের প্রাণ আছে" এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেকেই আছি যারা গাছের কষ্ট হবে এই কথাটি চিন্তা না করে গাছকে কেটে ফেলি। গাছ যেমন আমাদের জীবন বাঁচায় তেমনি আমাদের আশে পাশের পরিবেশকে সুন্দর করে তোলে । আমরা মানবজাতি ও উদ্ভিতজাতি একে অন্যের উপর নির্ভরশীল। কারণ আমরা যে CO2 ছাড়ি সেটা গ্রহণকরেই গাছ তাদের নিজের খাদ্য তৈরী করে থাকে। পৃথিবীতে গাছই একমাত্র জীব যে নিজের খাদ্য নিজে তৈরী করতে পারে। অন্যদিকে আমরা যে O2 গ্রহণ করি সেটা গাছের শসন প্রক্রিয়ার মাধ্যমে তৈরী হয় । সেই অক্সিজেন ছাড়া আমাদের ২ মিনিটও বাঁচা সম্ভব না ।
আমি যে গাছগুলোর ছবি তুলেছি সেই গুলো আমার বন্ধুর বাসায় যাবার সময় হঠাৎ করে চোঁখে পড়ে। সাথে সাথেই মোবাইলটা বের করে ফটোগ্রাফার হয়ে যাই। আমাদের প্রতিটা বাসার সামনে যদি কিছু ছোট ছোট গাছ লাগানো হয় তাহলে হয়তোবা আমাদের পরিবেশটাকে আরো অনেক সুন্দর করে তোলা যেত। আমাদের এই বাংলাদেশটা তার প্রাকৃতিক সুন্দর্যের জন্যই এত বিখ্যাত। কিন্তু দিন দিন আমাদের এই সুন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সবাই এই সম্পদটাকে নষ্ট করে ফেলছে। আমাদের উচিত বন নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগানো। যাতে আমরা আমাদের এই সুন্দর্যটাকে রক্ষা করতে পারি। এটা আমাদের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হবে।
আমাদের দেশে অনেক ধরণের প্রাকৃতিক দূর্যোগ হয়ে থাকে। এইসব প্রাকৃতিক দূর্যোগের মূল কারণ বন উজাড়। যেমনঃ ভূমিকম্প এমন একটি দুর্যোগ যেটির কোন আবাস নেই। কিন্তু এর ক্ষয়ক্ষতি রোধ করার একমাত্র উপায় গাছ লাগানো। এছাড়াও নদী ভাঙ্গন আমাদের দেশের অনেক বড় একটি সমস্যা। আমাদের দেশের তীরবর্তী অঞ্চল গুলোতে নদী ভাঙ্গন মারাত্মক একটি দূর্যোগ যেটি হাজারো মানুষকে তাদের ভিটা বাড়ি থেকে বঞ্চিত করেছে। যদি আমরা নদীর তীরে গাছ লাগাই তাহলে আমাদের নদী ভাঙ্গন রোধ করা যাবে। এছাড়া আর কোনো উপায় নেই এইসব প্রাকৃতিক দূর্যোগ থেকে রেহাই পাওয়ার।
গাছকে ভালোবেসে গাছকে শ্রদ্ধা করে আজকে আমি কিছু ফটোগ্রাফি করেছি। আমার কাছে ফোটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। আশা করি করি আপনাদের কাছে ও ভালো লাগবে। গাছের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।