তা প্রায় ৪-৫ বছর হয়ে গিয়েছে সেখানে যাওয়া হয়না । সেই কবে যে গিয়েছিলাম তা ঠিক ভালোভাবে মনেও করতে পারছিনা । সত্যিই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে সব কিছু । সাথে সাথে মানুষ গুলোও । তারা এখন আর আগের মত নেই । আচ্ছা যাই হোক , সত্যি কথা বলতে এটা বছর পর সেখানে গেলাম কিন্তু বেশি মজা হয়নি । কারন বললামই তো , গ্রাম তো আর গ্রামের মত নেই । সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে । মনে হচ্ছিল যে এটা শহরের কোন একটা কোণা অর্থাৎ , গ্রামটা এখন শহরের মত লাগছিল ।
আমি সত্যি অনেক আশা নিয়ে গিয়েছিলাম অনেক মজা করবো , অনেক আনন্দ করবো কিন্তু সব আশা মাটি হয়ে গিয়েছে । যদিও আগের বান্ধুদের সাথে দেখা হয়ে অনেক ভাল লাগলো । প্রায় ৬ বছর পর উদের সাথে কথা হয়েছে । হাঁ , কথা । সত্যি কথা বলতে আমরা সেখানে গেলে বেশি একটা সময় থাকি না । বেশির ভাগ সময় ২-৩ দিন থেকে এসে পরি তাও আবার ২-৩ বছর পর পর । কিন্তু এবার আর ২-৩ বছর না একদম ৬ বছর পর গেলাম । ৬ বছর আগে আমি অনেক ছোট ছিলাম যদিও । আবছা আবছা মনে পরে আগের বারের কথা । আর সেই জন্য ও খানকার বান্ধুদের সাথে তেমন বেশি একটা ঘনিষ্ঠতা নেই । তাই ওঁদের সাথে কথাও হয়না ।
এবার ওঁদের সাথে দেখা হয়ে সত্যি অনেক ভাল লাগলো । ওঁদের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে । আর সত্যি কথা বলতে অরা যে আমাকে মনে রেখেছে সেটাই আমার জন্য অনেক বড় একটা পাওনা । ওরা নাকি সব সময় জিজ্ঞেস করত কখন আমরা আসবো এমনকি আমাদের ফোন নাম্বারও নিয়েছিল কিন্তু যেটা নিয়েছিল ওইটা আমাদের বন্ধ নাম্বার ছিল । পরে এভাবেই আর যোগাযোগ হয়নি ।
প্রায় ৬ বছর পর গেলাম তাও ৩ দিন থেকে এসে পরতে হয় । এবার হয়ত ২-৩ বছর পর বা এবার ৬-৭ বছর পর । কিন্তু হ্যাঁ , গত বার যখন আসেছিলাম তখন তো অনেক ছোট ছিলাম কিছুই বুঝতাম না । এবার তো একটু বড় হয়েছি । আর সেই হিসাবে অনেক মজাও করেছি । আর এখন কেমন জানি অই জায়গাটার প্রতি একটা মায়া জন্মে গিয়েছে , এখন এই মায়াটাকে কাটিয়ে উঠা বেশ কঠিন বেপার । কি জানি এবার কখন যাই । আদেও যাওয়া হবে কি না ।
আচ্ছা যাই হোক , যদিও অনেক পরে গিয়েছি তেমন একটা আনন্দও করতে পারিনি কিন্তু হ্যাঁ , আর পরের বার আসলে আমনও আছে যে এই বারের থেকে অনেক কম আনন্দ করতে পারি । এবার এখানে আবার কখন আশা হবে সেটারও ঠিক নেই । আর হ্যাঁ , এবার এখানে এসে অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম সেই হিসাবে এত খারাপ ও যায়নি সময় গুলো । সব মিলিয়ে আলহামদুলিল্লাহ । শুধু এটাই সব থেকে বড় একটা কষ্ট যে খুব শীঘ্রই আমরা আর আসছিনা ।