আমরা জীবনে কিছু জিনিস আগে বুঝি, আবার কিছু জিনিস পরে বুঝি, মানুষ এমনটাই। শিশু অবস্থায় যখন কান্নার মাধ্যমে তার প্রয়োজন মেটাতো তখন থেকেই একজন মানুষ দুনিয়ায় আদায় করার কায়দা কানুন শিখতে শুরু করে। তা না হলে একজন মানুষ পৃথিবীতে বেচেঁ থাকতে পাড়বে না। তবে কথা হোলো সৃষ্টিকর্তা যাকে যেভাবে কায়দা কানুন শেখার পরিবেশ ও পরিস্থিতি দিয়েছেন, তারই বহিঃপ্রকাশ আমরা বাস্তবে দেখতে পাই। আমার মনে হয়, সমসাময়িক প্রতিযোগিতার পৃথিবীতে যেখানে ভালো কিছু হবে তার বিপরীতে কারও না কারও খারাপ কিছু হবে । স্বাভাবিক জীবনের প্রতিযোগিতাগুলো বর্তমানে অসাধারণ প্রতিযোগিতারে মাধ্যমে আমাদের একের পর এক ধারাবাহিক উপহার দিয়ে যাচ্ছে বলা যায়। তবে কারও খারাপ চাওয়া কখনো কাম্য হওয়া উচিত না। মানুষ মানুষের জন্যেই, আর সকল কিছু মানুষেরই জন্য।
RE: কায়দা-কানুন