কোরিয়ান চমৎকার মুভি “ CHAMPION”

Words
421
Reading
2 min
Listen
Play
4y


SOURCE

হ্যালো সকল হাইবার আশা করি সবাই ভালো আছেন। আজ একটা চমৎকার কোরিয়ান মুভি Champion সম্পর্কে জানাবো। আর এই অসাধারণ মুভিটির পরিচালনা তরেন দুজন পরিচালক Yong-Wan-Kim এবং Kim-Yong-Wan। Champion মুভিটি আমাদের জন্য রিলিজ করা হয় ২০১৮ সালে। সম্পুর্ন বাস্তবিক জীবন যুদ্ধের গল্প অবলম্বনে মুভিটি তৈরি করা হয়েছে, যা সবার কাছে ভালো লাগাবে এবং দেখার সময় ভালো কিছু মন্তব্যও নিজের ভেতর কাজ করবে বলতে পাড়ি। আমি নিজেও দে;খার পর যথেষ্ঠ ভালো অনুভব করছি এবং মুভির মুল চরিত্র Mark এর চরিত্রের ফিদা হয়ে গেসি।

মুভির সমস্ত গল্পটাই একজন মা ও বাবা বঞ্চিত Mark নামের একজন মুষ্ঠি যোদ্ধার অবহেলিত জীবন থেকে ঘুরে দাড়িয়ে নিজেকে সঠিক জায়গায় খুজে নিয়ে মুষ্ঠি যুদ্ধের মাধ্যমে সফল হওয়া ও একটি সুন্দর পারিবারিক সম্পর্কের বন্ধন তৈরি করার উপর দেখতে পেয়েছি। মুভির শুরুতে দেখা যায়, Mark ও তার বন্ধু Kim এর বন্ধুত্ব পূর্ণ দৃশ্য, যেখানে Mark তার বন্ধুর জন্য একজন আমেরিকান মুষ্ঠি যোদ্ধার সাথে বাজির লড়াইয়ে অংশ নেয় এবং বন্ধু Kim কে বাজিতে জেতায়। আর সেখানে হার মানতে না পাড়ায় আমেরিকান রেসলাররা Kimকে মারলে সেখানে Mark তাদের মেরে তার বন্ধুকে বাঁচায়। আর এসব Mark এর কাজের বস দেখে তাকে কাজ থেকে বহিঃস্কার করে দেয়। নিতান্তই জেন্টেল ম্যানের মতো বসের সামনে থেকে চুপ করে বের হয়ে যায়। এই দৃশ্যে Mark এর লড়াইয়ের পরে চাকরি হারানো এবং শান্ত হয়ে বসের কথা শোনার মাঝে শিক্ষা রয়েছে।

পড়ে আরও দেখা যায় কিছুদিন পড়েই তার বন্ধুর ফোনের জানতে পাড়ে চ্যাম্পিয়ানস লীগ খেলার কথা এবং কোরিয়ায় চলে যায় Mark । তখন দেখা যায় Mark তার বন্ধুর কাছে মা হারাবার কথা শেয়ার করে ও বলে একাকীত্বের সাথে লড়াই করে বাঁচতে শিখেছি তবে মায়ের স্মৃতিগুলো ভুলতে বসেছি। পড়ে Mark রুমে গেলে তার বন্ধুর দেয়া একটি মোবাইল গিফট পায়। যেখানে তার মায়ের ঠিকানা রোড ম্যাপ আকারে দেয়া আছে। মাকে খুজতে গেলে বিশাল দেহের ও অসাধারণ শক্তির অধিকারী Mark এর কিছু চমৎকার মানসিকতা দেখা যায়। সেই সাথে Mark তার সৎ বোন পরিচয়ে একটি নিজেন পরিবার খুজে পায়। আর সেখানেই একজন মুষ্ঠি যোদ্ধা হয়ে তার বোনের মেয়েকে কথা দেয় সে কোরিয়ান চ্যাম্প হবে। আর সেখানেও Mark তার দেয়া কথা রাখার মাধ্যমে কথা রাখার গুণও প্রকাশ পায়।

আরও দেখা যায় যে, মুষ্ঠি যোদ্ধার অংশ গ্রহনের স্পনসার পাওয়ার জন্য Mark এর কিছু পরীক্ষামূলক টেস্ট নেয়া হয়, তবে সেখানেই দেখা যায় মুভির বিখ্যাত মিলিনিয়ারের ক্ষমতার ব্যবহারের বাঝে একটিভিটি গুলো। আর সেই একটিভিটির শেষ সরূপ দেখা যায় তার হায়ার করা ড্রাগস দিয়ে শক্তি বৃদ্ধি করা মুষ্ঠি যোদ্ধার মাধ্যমে কোরিয়ান চ্যাম্পিয়ানস লীগ জেতার চেষ্ঠার প্রচেষ্ঠার মাধ্যমে। কিন্তু সত্যিকারের জীবন যোদ্ধার সামনে এসব বাধা কিছুই না তার সুন্দর দৃশ্যও এই Champion মুভিটিতে দেখতে পাওয়া যাবে। আমার কাছে মুভিটি অসাধারন লেগেছে , আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ।

কোরিয়ান চমৎকার মুভি “ CHAMPION” | Ecency