মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ,
শৈশব এর অনেক স্মৃতি রয়েছে এখানে।
পড়াশোনা, খেলাধুলা এবং অনেক দুষ্টামি করেছি সব বন্ধুরা মিলে। স্কুল বেঞ্চে কলম দিয়ে কলম খেলা, টিফিনের সময় গাছে বসে পা দুলিয়ে দুলিয়ে টিফিন খাওয়া, আর আমড়ার আঠি ও স্যান্ডেল দিয়ে ক্রিকেট খেলার মত মজার মজার স্মৃতি রয়েছে। স্কুল জীবনের সেই আনন্দ আর ফিরে আসবেনা, খুব মিস করি সেই সময়গুলোকে।