একটি কাঁঠালের জীবনী

Words
191
Reading
1 min
Listen
Play
6y

গতবছর গ্রীষ্মকালে ফলের মৌসুমে আমি একটা কাঁঠালের ছোট থেকে বড় হওয়ার ছবিগুলো পর্যায়ক্রমে তুলেছিলাম।ঐ সময়টাতে প্রায় প্রতিদিনই কাঁঠালটির একটি করে ছবি তুলতাম।প্রথম ছবি আর শেষ ছবির মধ্যে সময়ের পার্থক্য তিন মাসের বেশি।কাঁঠালটি পরিপক্ব হতে তিন মাস সময় নিয়েছিল।

সবগুলো ছবি দেওয়াতো আর সম্ভব নয়,কিছুদিন পর পর গ্যাপ দিয়ে ছবিগুলো দিলাম।

প্রথম ছবি তুলেছিলাম ১৩ এপ্রিল,২০২০।

IMG_20200413_213140.jpg

২৫ এপ্রিল,২০২০।
IMG_20200425_124746.jpg

২৯ এপ্রিল,২০২০।
IMG_20200429_113141.jpg

০৫ মে,২০২০।
IMG_20200504_102608.jpg

১১ মে,২০২০।
IMG_20200511_130432.jpg

১৬ মে,২০২০।
IMG_20210304_080327.jpg

১৮ মে,২০২০।
IMG_20200518_151259.jpg

৩১ মে,২০২০।
IMG_20200531_124853.jpg

১৪ জুন,২০২০।
IMG_20200614_184932.jpg

২৬ জুন,২০২০।
IMG_20200626_062617.jpg

০৭ জুলাই,২০২০।
IMG_20200707_140103.jpg

এখন কথা হচ্ছে, শেষের ছবিতে কাঁঠাল কোথায়?কাঁঠাল সর্বশেষ কতটুকু বড় হয়েছিল শেষের ছবিতে কাঁঠাল না থাকলে সেটা কিভাবে বুঝা যাবে?
আসলে হয়েছে কি,কাঁঠাল পাকার পর কে জানি, না বলে কাঁঠালটা কেটে নিয়ে চলে গেছে।তাই আর পাকা অবস্থার ছবি নেই।হঠাৎ একদিন সকালে উঠে দেখি কাঁঠালটা নেই।তিন মাস যাবৎ প্রায় প্রতিদিনিই ছবি তুলেছিলাম আর কাঁঠালটা কবে পাকে তার অপেক্ষা করতাম,কিন্তু ঐদিন যখন দেখলাম কাঁঠালটা নেই,তখন খুব কষ্ট পেয়েছিলাম।এমন মনে হয়েছিল যে তিন মাস যাবৎ কাজ করার পর ফলাফল পেলাম না।গ্রামে এইরকম কিছু ছেলে আছে যারা অন্যের গাছের আম,কাঁঠাল,ডাব ইত্যাদি ফলফলাদি চুরি করে নিয়ে যায়,আর এই কাজকে তারা বিনোদন বা বীরত্বের কাজ মনে করে,যদিও ঐ গাছের মালিকের জন্য এটা বেদনাদায়ক।
যাইহোক, এই কারণেই শেষের ছবিটাতে কাঁঠাল নেই,আছে শুধু বোটা।

একটি কাঁঠালের জীবনী | Ecency