The evil inside you

Words
221
Reading
1 min
Listen
Play
4y

আমার ভিতরকার শয়তান


সৃষ্টিকর্তা সৃষ্টির সময় মানুষের মনের ভিতর এক শয়তান দিয়ে পাঠিয়েছেন।আর ক্ষমতা দিয়েছেন সেই শয়তানের সাথে যুদ্ধ করার।এই যুদ্ধ করার ক্ষমতার নাম স্বাধীন ইচ্ছাশক্তি।
মানুষ মানেই তার ভিতরে শয়তান থাকবেই।তাহলে কে ভালো, কে খারাপ তা কিভাবে নির্ধারণ করা হবে?
নিজের ভিতরের শয়তানের সাথে যুদ্ধ করে যে দুনিয়ার রীতিতে নীতির কাজ করবে সেই ভালো মানুষ।আর যে নিজের ভিতরের শয়তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শয়তানের আদেশ মেনে চলবে সেই খারাপ মানুষ হিসাবে দুনিয়াবাসীর কাছে পরিচিত হবে।

আরবি শব্দে এটাকে বলে নফসের সাথে যুদ্ধ।আবার ইংরেজিতে যেটাকে ইন্টারনাল কনফ্লিক্ট অব মাইন্ড বলে।মানসিক ভারসাম্যহীন মানুষ ছাড়া সবার মনেই ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে।

মানুষ আমাকে ভালো বলে।আমি এটা নিয়ে যখন ভাবলাম তখন আমার মনে কিছু প্রশ্নের দেখা দিলো।
আমার মনে কি লোভ নাই?অন্যের ভালো কিছু দেখে কি তা আমার পেতে ইচ্ছা করে না?আমার কি মনের ভিতরে রাগ হয় না?আমার জীবন চলার পথে সমস্যা সৃষ্টি করা মানুষের ক্ষতি করতে কি মন চাই না? নিজের চাহিদা অন্যায়ভাবে আদায় করে নেওয়ার ইচ্ছা কি মনে জাগে না?কাম-লালসা কি নাই?
সামগ্রিকভাবে সবধরনের খারাপ কাজ করার ইচ্ছা কি আমার মনে জাগে না?

এসবের উত্তর খুবি সহজ।এইসবকিছু করতে আমার মন চাই আর মানুষ মাত্রই চাইবে।তারপরও মানুষ কেনো আমাকে ভালো বলে?
কারণ এসব মনের চাওয়াকে আমি সব সময় দমিয়ে রেখে এর বিপরীতে ভালো যেটা আছে সেটা করি।আর পৃথিবী শুধু সেটাই দেখে এবং দেখবে।
আর যেটাকে মন বলছি সেটাই ভিতরকার শয়তান।

Screenshot_2022_0406_004721.png


Photo Credit:Zayed Sakib Vai

The evil inside you | Ecency