আচ্ছা গোলাপ আর মেয়েদের ডায়েরির মধ্যে সম্পর্ক কি?গোলাপ ফুল চিনে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। অন্য সব ফুলের মতো এই ফুল সাধারণ কোনো ফুল না।এটা নিয়ে তর্ক, বিতর্ক, গবেষণা সবই হয়।গোলাপ বিভিন্ন রঙের হয়।
লাল গোলাপঃরক্ত রাঙা এই লাল গোলাপ প্রেমী প্রায় সবাই।সময় পরিবর্তনের সাথে প্রেমের ধরন পাল্টে গেছে। কিন্তু পাল্টায় নি প্রেম প্রস্তাবের মাধ্যম লাল গোলাপ। তাই লাল গোলাপ প্রেমের প্রতীক।
গোলাপি গোলাপঃ
শুনেছি গোলাপি গোলাপ নাকি ভালোবাসার স্বীকৃতি বুঝাতে দেওয়া হয়।কৃতজ্ঞতা, ভালোবাসা বহিঃপ্রকাশেও গোলাপি গোলাপ ব্যবহৃত হয়।
সাদা গোলাপঃ সাদা গোলাপ সাধারণত শোক জ্ঞাপনে দেওয়া হয়।এছাড়াও নাকি শান্তির প্রতীক।নতুন সম্পর্কের শোভ কামনায় ও সাদা গোলাপ ব্যবহৃত হয়।
হলুদ গোলাপঃ
হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক।আপনার জীবনে আপনার বন্ধুর মূল্য বুঝাতে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ। এছাড়াও সুস্বাস্থ্য, আনন্দ বুঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়।
রক্ত বেগুনি গোলাপঃ
রক্তবেগুনি গোলাপ বিশ্বস্ততার প্রতীক।রাণীকে সম্মান জানাতে এ গোলাপ ব্যবহার করা হয়।তাও এ গোলাপের রহস্য এখনো উন্মোচিত হয়নি।
কমলা গোলাপঃ
কমলা গোলাপ আবেগ,উৎসাহ,উদ্দীপনার প্রতীক।সহযোদ্ধাকে উৎসাহ দিতে এ গোলাপ দেওয়া যায়।কেউ কমলা গোলাপ দিলে বুঝতে হবে সে আপনা পাশে আছে।
পিস গোলাপঃ
পিস গোলাপ নাকি আরোগ্যের প্রতীক।সততা, আন্তরিকতা, সহমর্মিতা বুঝাতে দিতে পারেন এক গুচ্ছ পিস গোলাপ।
এইতো গেলো কয়েকটি মাত্র গোলাপের নাম।গোলাপ নাকি শত শত রঙের হয়।তাই গোলাপের রঙ, রূপ আর গুণের শেষ নেই। এর ব্যবহারও বিচিত্র।
কিন্তু বাঙালি মেয়েরা গোলাপের এতো মানে বুঝেনা।ওদের যে কেউ যে কোন রঙের গোলাপ দিলে ডায়রীতে সংরক্ষণ করবে।কারো কারো দেখা যায় ডাইরির ভিতর লিখার চেয়ে গোলাপ বেশি। ডায়েরি আছে ভিতরে শুকনো গোলাপ নেই, আমি মনে করি এটা দুষ্কর। তাই আমার মতে মেয়েদের ডায়েরি আর গোলাপ একে অন্যের সাথে গভীর ভাবে সম্পর্কিত।